গজারিয়া অজ্ঞাত সন্ত্রীসের হাতুড়ি হামলায় সাংবাদিক আহত
- সময়: ০৭:১৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৯

ওসমান গনিস্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা ফ্লাগুনী টিভি ও দৈনিক জবাবদিহি পত্রিকার উপজেলা প্রতিনিধি মো:সোলায়মান শিকদারকে হাতুড়ি দিয়ে পিঠিয়ে আহত করেছে অজ্ঞাত ৫/৬ সন্ত্রাসী।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায় বুধবার রাত ৮:১০ঘটিকায় গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের মেসার্স মুন ফিলিং ষ্টেশন এলাকায় ৫/৬জন উৎপেতে থাকা সন্ত্রাসী আকস্মিক কিছু না বলেই হাতুড়ি দিয়ে হামলা চালিয়ে সাংবাদিক সোলায়মান শিকদারকে আহত করেছে।ঘটনার সময় উপস্থিত উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো:লিয়াকত আলী খাঁন জানান,সোলায়মান ভাই আর এক সাথে বসে চা খাচ্ছিলাম,হঠাৎ ৫/৬জন সন্ত্রাসী হামলা চালায়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল চিকিৎসক ডা:আশরাফুল আলম শুভ জানান,উনার শরীরে একাধিক স্থানে হাতুড়ি দিয়ে পিঠিয়ে আহত করেছে,চিকিৎসা শুরু করেছি।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী ঘটনার সততা নিশ্চিত করে জানান,ঘটনা শুনা মাত্র আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিক সোলায়মান শিকদারকে দেখে,ঘটনাস্থানে যাই বিষয়টি খতিয়ে দেখচ্ছি।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














