গজারিয়া আওয়ামী লীগের জেল হত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
- সময়: ০৯:১৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- / ৬৯

ওসমান গনি, স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা হাফিজুর রহমান, সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবু তালেব ভূইয়া, হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টু,বালুয়াকান্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বোরহানউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ও বিআরডিবি চেয়ারম্যান সিকান্দার আলী, আওয়ামী লীগ নেতা মোঃ শাহপরান, উপজেলা যুবলীগ নেতা আবুল বাশার সজল, উপজেলা ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমানসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সভায় জাতীয় ৪ নেতাকে জেলহাজতে নৃশংস হত্যার ঘটনা ইতিহাস তুলে ধরে শ্রদ্ধার সাথে স্মরণ করেন উপস্থিত সকলে।
আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন। উল্লেখ্য, ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় মুক্তিযুদ্ধ পরিচালনাকারী বাংলাদেশের প্রথম সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














