৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়া দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন আটক ৪

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৩:৫১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
  • / ৭১
গজারিয়া দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন আটক ৪

ওসমান গনি,স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অভিযানে দেড় হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন এলাকায় দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ওই সব এলাকাগুলো হল বক্তারকান্দী, টেকপাড়া, মনারকান্দি। তাছাড়া এইসব এলাকায় ৪ টি লোহার অবৈধ ঢালাই কারখানা ছিল। আর ধারনা করা হচ্ছে ঢালাই কারখানা ও অবৈধ সংযোগে এতে লক্ষ লক্ষ টাকার গ্যাস পুড়ানো হত।

এ সময় এই সব লোহার অবৈধ ঢালাই কারখানা থেকে ভ্রাম্যমাণ আদালতে ৪ জনকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। এরা সকলেই ঢালাই কারখানার শ্রমিক। কারাদন্ড প্রাপ্ত হলেন হাবিব(৪০) মনির হোসেন(৪০) রমুজ উদ্দিন(৫০) জাহাঙ্গীর(৩৩) ভ্রাম্যমাণ আদালতে অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি জি এম রাশেদুল ইসলাম ।

তিতাস গ্যাসের মেঘনা ঘাট আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান পলাস বলেন, বক্তারকান্দী থেকে মনারকান্দী পর্যন্ত ৫ কিলোমিটার এলাকা প্রশাসনের সহয়তায় প্রায় দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিনি সকলকে অনুরোধ বলেন অবৈধ গ্যাস সংযোগ যেন না নেয়। গ্যাস রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ সম্পদ। এটা রক্ষার দায়িত্ব সবার। আসুন আমরা অবৈধ গ্যাসকে না বলি।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাসের আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম, তিতাস গ্যাসের মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান, সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক (মিটার এন্ড ভিজিল্যান্স) আতিকুল ইসলাম।

তিতাস গ্যাসের মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা গজারিয়ায় অভিযান পরিচালনা করি।

এসময় বাউশিয়া এলাকার বক্তারকান্দী গ্রামে এলাকায় তিনটি ঢালাই লোহার কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

গজারিয়া দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন আটক ৪

সময়: ০৩:৫১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
গজারিয়া দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন আটক ৪ওসমান গনি,স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অভিযানে দেড় হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন এলাকায় দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ওই সব এলাকাগুলো হল বক্তারকান্দী, টেকপাড়া, মনারকান্দি। তাছাড়া এইসব এলাকায় ৪ টি লোহার অবৈধ ঢালাই কারখানা ছিল। আর ধারনা করা হচ্ছে ঢালাই কারখানা ও অবৈধ সংযোগে এতে লক্ষ লক্ষ টাকার গ্যাস পুড়ানো হত। এ সময় এই সব লোহার অবৈধ ঢালাই কারখানা থেকে ভ্রাম্যমাণ আদালতে ৪ জনকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। এরা সকলেই ঢালাই কারখানার শ্রমিক। কারাদন্ড প্রাপ্ত হলেন হাবিব(৪০) মনির হোসেন(৪০) রমুজ উদ্দিন(৫০) জাহাঙ্গীর(৩৩) ভ্রাম্যমাণ আদালতে অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি জি এম রাশেদুল ইসলাম । তিতাস গ্যাসের মেঘনা ঘাট আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান পলাস বলেন, বক্তারকান্দী থেকে মনারকান্দী পর্যন্ত ৫ কিলোমিটার এলাকা প্রশাসনের সহয়তায় প্রায় দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিনি সকলকে অনুরোধ বলেন অবৈধ গ্যাস সংযোগ যেন না নেয়। গ্যাস রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ সম্পদ। এটা রক্ষার দায়িত্ব সবার। আসুন আমরা অবৈধ গ্যাসকে না বলি। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাসের আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম, তিতাস গ্যাসের মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান, সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক (মিটার এন্ড ভিজিল্যান্স) আতিকুল ইসলাম। তিতাস গ্যাসের মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা গজারিয়ায় অভিযান পরিচালনা করি। এসময় বাউশিয়া এলাকার বক্তারকান্দী গ্রামে এলাকায় তিনটি ঢালাই লোহার কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.