৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়া মাঝিসহ মাল বোঝাই ট্রলার ছিনতায়ের ঘটনায় আটক ২

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০২:৪৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • / ৩৯
গজারিয়া মাঝিসহ মাল বোঝাই ট্রলার ছিনতায়ের ঘটনায় আটক ২

ওসমান গনি,স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা মেঘনা নদীর তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকা থেকে দিনে দুপুরে ৫ শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে এক কোটি টাকার মালামালসহ একটি ট্রলার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জিম্মি পাঁচ শ্রমিকের মধ্যে একজন ২২ ঘণ্টা পরে উদ্ধার করা হয় শ্রমিকরা হলেন, আব্দুল মান্নান(৪৫), জাকির হোসেন(৩৪), রফিকুল ইসলাম(৩১) ও সজীব হোসেন(২৪)।
ঘটনার প্রত্যক্ষদর্শী ট্রলার চালক স্বপন মিয়া বলেন, ট্রলারটিকে থাকা মালগুলো মাদারীপুর জেলার বেশ কয়েকজন ব্যবসায়ীর। তাদের দায়িত্ব ছিল মেঘনাঘাট এলাকার বিভিন্ন কারখানা থেকে মালামাল সংগ্রহ করে সেগুলো মাদারীপুরে ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়া। গত সোমবার দিন তারা এখানে এসে মালামাল ট্রলারে লোড করা শুরু করেন। বুধবার (১৮ অক্টোবর) সকাল পর্যন্ত তেল, আটা, ময়দা, চিনি, ভুসি, সুজিসহ প্রায় বিভিন্ন রকমের কোটি টাকার মালামাল ট্রলারটিতে লোড করা হয়।

তিনি বলেন, এদিন সকাল ১১টার দিকে ১০/১২ সদস্যের সংবদ্ধ একটি ডাকাত দল চারদিক থেকে তাদের ট্রলারটি ঘিরে ফেলে। এ সময় তিনিসহ ট্রলারের পাঁচ শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারের ভিতরের স্টাফ কেবিনে হাত-পা বেঁধে ফেলে রাখা হয়। তারা সেখানেই বন্দি অবস্থায় ছিলেন। পরে তাদেরকে বড় রায়পাড়া এলাকার একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সে বাড়িতে চারজনকে আটক রেখে শুধুমাত্র ট্রলার চালানোর জন্য তাকে নিয়ে আসা হয়। অস্ত্রের মুখে ট্রলার চালাতে বাধ্য হয় সে। এ সময় বড় রায়পাড়া এলাকায় নদীর ধারে কচুরিপানার নিচে সাতটি তেলের ড্রাম নামানোর পর স্থানীয়রা তা দেখে ফেলে। সুবিধা করতে না পেরে বাকি মালামালসহ ডাকাতদল ট্রলারটি মেঘনা ব্রিজের দিয়ে নিয়ে যায়। ইতোমধ্যে ঘটনাটি জানাজানি হয়ে গেলে মাঝ রাতে তাকে ট্রলারে ফেলে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। যাবার সময় ছোট একটি ট্রলারে করে তারা কিছু মালামাল নিয়ে যায়।

ভুক্তভোগী ব্যবসায়ী মিন্টু মিয়া বলেন, মালামালসহ ট্রলার নিখোঁজের পর তারা ব্যক্তিগতভাবে সেটি খোঁজাখুঁজি শুরু করে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে তারা জানতে পারেন বড় রায়পাড়া এলাকায় তাদের ট্রলার থেকে চুরি যাওয়া ৭টি তেলের ড্রাম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে মেঘনা সেতুর নিচ থেকে মালামালসহ ট্রলারটি উদ্ধার করা হয়েছে। তেল, চিনিসহ কিছু মালামাল খোয়া গেছে বলে জানান তিনি।

বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সোলায়মান ঢালী বলেন, বুধবার রাত দশটার দিকে গজারিয়া থানা পুলিশের মাধ্যমে আমি জানতে পারি মেঘনা নদী সংলগ্ন বড় রায়পাড়া মেঘনা নদীর পাড় এলাকায় কয়েক ড্রাম চোরাই তেল উদ্ধার করা হয়েছে। সেখানে যাওয়ার পরে দেখতে পাই সাতটি তেলের ড্রাম পানিতে কচুরিপানা নিচে লুকানো অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে। শুনলাম অস্ত্রের মুখে ট্রলারের ৫ শ্রমিককে জিম্মি করে ট্রলারটি ছিনতাই করা হয়েছে। রাতভর নিখোঁজ শ্রমিক এবং মালামাল উদ্ধারে অভিযান চালায় পুলিশ।

নারায়ণগঞ্জের বৈদ্যের বাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোসাদ্দেরুল হক বলেন, রাতভর অভিযান চালিয়ে আমরা মালামালসহ ট্রলারটি উদ্ধার করি। নিখোঁজ পাঁচজনকে উদ্ধার করা হয়েছে উদ্ধারে মালামাল খোয়া গেছে কিনা তা এই মুহূর্তে সঠিক বলতে পারছি না। বিস্তারিত পরে জানাবো।

এদিকে এই ঘটনার সাথে জড়িত দুই ডাকাত জসিম ও রায়হানকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জের বৈদ্য বাজারে নৌ পুলিশ।

উল্লেখ্য,এর আগে গত ১ অক্টোবর মেঘনা নদীর মুন্সীগঞ্জের গজারিয়া অংশ থেকে ৩ বাল্কহেড শ্রমিকে অস্ত্রের মুখে জিম্মি করে দেড় কোটি টাকার মালামালসহ একটি বাল্কহেড নিয়ে পালানোর সময় ছয় ডাকাতকে আটক করে স্থানীয় জেলেরা। এ সময় অপর তিন ডাকাত কৌশলে পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে তিনটি রামদা এবং লুট করা নগদ তিন হাজার টাকা জব্দ করে পুলিশ।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

গজারিয়া মাঝিসহ মাল বোঝাই ট্রলার ছিনতায়ের ঘটনায় আটক ২

সময়: ০২:৪৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
গজারিয়া মাঝিসহ মাল বোঝাই ট্রলার ছিনতায়ের ঘটনায় আটক ২ওসমান গনি,স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা মেঘনা নদীর তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকা থেকে দিনে দুপুরে ৫ শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে এক কোটি টাকার মালামালসহ একটি ট্রলার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জিম্মি পাঁচ শ্রমিকের মধ্যে একজন ২২ ঘণ্টা পরে উদ্ধার করা হয় শ্রমিকরা হলেন, আব্দুল মান্নান(৪৫), জাকির হোসেন(৩৪), রফিকুল ইসলাম(৩১) ও সজীব হোসেন(২৪)। ঘটনার প্রত্যক্ষদর্শী ট্রলার চালক স্বপন মিয়া বলেন, ট্রলারটিকে থাকা মালগুলো মাদারীপুর জেলার বেশ কয়েকজন ব্যবসায়ীর। তাদের দায়িত্ব ছিল মেঘনাঘাট এলাকার বিভিন্ন কারখানা থেকে মালামাল সংগ্রহ করে সেগুলো মাদারীপুরে ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়া। গত সোমবার দিন তারা এখানে এসে মালামাল ট্রলারে লোড করা শুরু করেন। বুধবার (১৮ অক্টোবর) সকাল পর্যন্ত তেল, আটা, ময়দা, চিনি, ভুসি, সুজিসহ প্রায় বিভিন্ন রকমের কোটি টাকার মালামাল ট্রলারটিতে লোড করা হয়। তিনি বলেন, এদিন সকাল ১১টার দিকে ১০/১২ সদস্যের সংবদ্ধ একটি ডাকাত দল চারদিক থেকে তাদের ট্রলারটি ঘিরে ফেলে। এ সময় তিনিসহ ট্রলারের পাঁচ শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারের ভিতরের স্টাফ কেবিনে হাত-পা বেঁধে ফেলে রাখা হয়। তারা সেখানেই বন্দি অবস্থায় ছিলেন। পরে তাদেরকে বড় রায়পাড়া এলাকার একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সে বাড়িতে চারজনকে আটক রেখে শুধুমাত্র ট্রলার চালানোর জন্য তাকে নিয়ে আসা হয়। অস্ত্রের মুখে ট্রলার চালাতে বাধ্য হয় সে। এ সময় বড় রায়পাড়া এলাকায় নদীর ধারে কচুরিপানার নিচে সাতটি তেলের ড্রাম নামানোর পর স্থানীয়রা তা দেখে ফেলে। সুবিধা করতে না পেরে বাকি মালামালসহ ডাকাতদল ট্রলারটি মেঘনা ব্রিজের দিয়ে নিয়ে যায়। ইতোমধ্যে ঘটনাটি জানাজানি হয়ে গেলে মাঝ রাতে তাকে ট্রলারে ফেলে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। যাবার সময় ছোট একটি ট্রলারে করে তারা কিছু মালামাল নিয়ে যায়। ভুক্তভোগী ব্যবসায়ী মিন্টু মিয়া বলেন, মালামালসহ ট্রলার নিখোঁজের পর তারা ব্যক্তিগতভাবে সেটি খোঁজাখুঁজি শুরু করে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে তারা জানতে পারেন বড় রায়পাড়া এলাকায় তাদের ট্রলার থেকে চুরি যাওয়া ৭টি তেলের ড্রাম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে মেঘনা সেতুর নিচ থেকে মালামালসহ ট্রলারটি উদ্ধার করা হয়েছে। তেল, চিনিসহ কিছু মালামাল খোয়া গেছে বলে জানান তিনি। বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সোলায়মান ঢালী বলেন, বুধবার রাত দশটার দিকে গজারিয়া থানা পুলিশের মাধ্যমে আমি জানতে পারি মেঘনা নদী সংলগ্ন বড় রায়পাড়া মেঘনা নদীর পাড় এলাকায় কয়েক ড্রাম চোরাই তেল উদ্ধার করা হয়েছে। সেখানে যাওয়ার পরে দেখতে পাই সাতটি তেলের ড্রাম পানিতে কচুরিপানা নিচে লুকানো অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে। শুনলাম অস্ত্রের মুখে ট্রলারের ৫ শ্রমিককে জিম্মি করে ট্রলারটি ছিনতাই করা হয়েছে। রাতভর নিখোঁজ শ্রমিক এবং মালামাল উদ্ধারে অভিযান চালায় পুলিশ। নারায়ণগঞ্জের বৈদ্যের বাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোসাদ্দেরুল হক বলেন, রাতভর অভিযান চালিয়ে আমরা মালামালসহ ট্রলারটি উদ্ধার করি। নিখোঁজ পাঁচজনকে উদ্ধার করা হয়েছে উদ্ধারে মালামাল খোয়া গেছে কিনা তা এই মুহূর্তে সঠিক বলতে পারছি না। বিস্তারিত পরে জানাবো। এদিকে এই ঘটনার সাথে জড়িত দুই ডাকাত জসিম ও রায়হানকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জের বৈদ্য বাজারে নৌ পুলিশ। উল্লেখ্য,এর আগে গত ১ অক্টোবর মেঘনা নদীর মুন্সীগঞ্জের গজারিয়া অংশ থেকে ৩ বাল্কহেড শ্রমিকে অস্ত্রের মুখে জিম্মি করে দেড় কোটি টাকার মালামালসহ একটি বাল্কহেড নিয়ে পালানোর সময় ছয় ডাকাতকে আটক করে স্থানীয় জেলেরা। এ সময় অপর তিন ডাকাত কৌশলে পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে তিনটি রামদা এবং লুট করা নগদ তিন হাজার টাকা জব্দ করে পুলিশ।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.