গজারিয়া মেয়র ফয়সাল বিপ্লব এর নেতৃত্বে অবস্থান কর্মসূচী পালিত
- সময়: ০১:১৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- / ৫২

ওসমান গনি,স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা বিনএপি-জামাতের চলমান সহিংসতা ও অবরোধ কর্মসূচির প্রতিবাদের ২য় দিনে মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব এর নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
আজ বুধবার সকাল ৭ঘটিকা থেকেই উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর রাসেল টাওয়ার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী’রা অবস্থান নেন।দিনব্যাপী এই অবস্থান কর্মসূচীতে অংশ গ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদেরচেয়ারম্যান আমিরুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সা:সম্পাদক মো:মুনসুর আহমেদ খাঁন জিন্নাহ,জেলা যুবলীগের সভাপতি মো:শাহজাহান খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবু তালেব ভূঁইয়া,সিকান্দার আলী,সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ ফরাজী,সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন মন্টু,সাবেক উপজেলা ছাত্রলীগ এর সা:সম্পাদক শাহআলম শামীম,শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন,উপজেলা ছাত্রলীগ এর সভাপতি মো:হাবিবুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সা:সম্পাদক ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














