৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়া সমস্যা ও সম্ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০১:৫৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
  • / ৪৪
গজারিয়া সমস্যা ও সম্ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ওসমান গনি,স্টাফ রিপোর্টার

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা আমার গ্রাম আমার শহর গ্রাম উন্নয়নে কাজ করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়ায় ইমামপুর ইউনিয়নে সমস্যা ও সম্ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ রবিবার বিকাল ৪ টায় দৈনিক মুন্সীগঞ্জের কাগজ ও মুন্সীগঞ্জের কাগজ ফাউন্ডেশন এর আয়োজনে গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দৈনিক মুন্সীগঞ্জের কাগজের সম্পাদক ও গজারিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আরফিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ, গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি, জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খাঁন,
ইমামপুর ইউপি চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু, উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য জহিরুল ইসলাম।

 

এছাড়াও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথির কাছে ইমামপুর ইউনিয়নের যাতায়াত ব্যবস্থাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ইউনিয়নবাসী। ইমামপুর ইউনিয়নের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন প্রধান অতিথি আমিরুল ইসলামসহ আমন্ত্রীত অতিথিবৃন্দ।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

গজারিয়া সমস্যা ও সম্ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সময়: ০১:৫৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
গজারিয়া সমস্যা ও সম্ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিতওসমান গনি,স্টাফ রিপোর্টার মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা আমার গ্রাম আমার শহর গ্রাম উন্নয়নে কাজ করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়ায় ইমামপুর ইউনিয়নে সমস্যা ও সম্ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।   আজ রবিবার বিকাল ৪ টায় দৈনিক মুন্সীগঞ্জের কাগজ ও মুন্সীগঞ্জের কাগজ ফাউন্ডেশন এর আয়োজনে গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দৈনিক মুন্সীগঞ্জের কাগজের সম্পাদক ও গজারিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আরফিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ, গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি, জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খাঁন, ইমামপুর ইউপি চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু, উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য জহিরুল ইসলাম।   এছাড়াও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথির কাছে ইমামপুর ইউনিয়নের যাতায়াত ব্যবস্থাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ইউনিয়নবাসী। ইমামপুর ইউনিয়নের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন প্রধান অতিথি আমিরুল ইসলামসহ আমন্ত্রীত অতিথিবৃন্দ।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.