৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণঅধিকার পরিষদ গাইবান্ধা জেলার সভাপতি মামুন সেক্রেটারি সামিউল

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:৫৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / ১৭০

ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুর ও মোঃ রাশেদ খাঁন এর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ- জিওপি এর গাইবান্ধা জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।  ঘোষিত কমিটিতে সভাপতি পদে জনাব শামছুজ্জামান সিদ্দিকী মামুন,  সাধারণ সম্পাদক পদে জনাব মোঃ সামিউল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে জনাব মোঃ রুমন বসুনিয়া সহ ৭১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি অনুমোদন করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি জনাব মোঃ নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক জনাব মোঃ রাশেদ খাঁন স্বাক্ষরিত কমিটি গত ২৪/০৫/২০২৫ ইং তারিখে অনুমোদন দেয়া হয়েছে। পূর্বের আহ্বায়ক কমিটির মেয়াদ উত্তীর্ণ ও বিলুপ্ত  হওয়ায় রংপুর বিভাগীয়  সাংগঠনিক সম্পাদক জনাব  মাসুদ রানা মোন্নাফ এবং কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য ও বিভাগীয় উপকমিটির  প্রধান সমন্বয়ক জনাব মোঃ হানিফ খান সজীব এর নেতৃত্বে গাইবান্ধা জেলা শাখার এ কমিটি গঠিত হয়।

নবগঠিত কমিটির সভাপতি শামছুজ্জামান সিদ্দিকী মামুন বলেন যে, ২০১৮ সালের  কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ জনগণের অধিকার ভিত্তিক রাজনীতির মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার,  অধিকার ও জাতীয়স্বার্থের মূল্যবোধকে সামনে রেখে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার ভিত্তিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা বিনির্মাণে গণঅধিকার পরিষদ কাজ করে যাচ্ছে এবং সামনের দিকেও এ ধারা বজায় থাকবে ইনশাল্লাহ। তিনি নবগঠিত জেলা  কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সকলের নেতৃত্বে গণঅধিকার পরিষদ, গাইবান্ধা জেলা শাখা বলিষ্ঠভাবে এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন এবং খুব দ্রুত সাতটি উপজেলায় গণঅধিকার পরিষদের কার্যক্রম ছড়িয়ে পড়বে ও উপজেলা কমিটি  গঠন হবে বলে প্রত্যাশা রাখেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

গণঅধিকার পরিষদ গাইবান্ধা জেলার সভাপতি মামুন সেক্রেটারি সামিউল

সময়: ১০:৫৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫