৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার নিশ্চিত না করে নির্বাচনে অংশগ্রহন সমীচীন নয়: নোবিপ্রবি সাদা দল

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৩:১৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • / ৮২
গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার নিশ্চিত না করে নির্বাচনে অংশগ্রহন সমীচীন নয়: নোবিপ্রবি সাদা দল

ডেস্ক রিপোর্ট

মহান মুক্তিযুদ্ধে শহীদের রক্তের সাথে প্রতারণা করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার নিশ্চিত না করে নিজেদের পদ পদবির লোভে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসন্ন শিক্ষক সমিতির নির্বাচনে অংশগ্রহণ করা সমীচীন নয় বলে মনে করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিএনপিপন্থী শিক্ষকদের সাদা দল।

রবিবার (১৭ ডিসেম্বর) নোবিপ্রবির সাদা দলের সভাপতি অধ্যাপক ড. শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ বিষয়টি জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) সাদা দলের এক জরুরী সভায় বিশ্ববিদ্যালয়ের আসন্ন শিক্ষক সমিতির নির্বাচন বর্জনের ব্যাপারে সর্বসম্মতিতে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় মতামত প্রদান করা হয় যে, বর্তমান সরকার ও নির্বাচন কমিশন দেশে একটি এক তরফা ও ডামি প্রার্থী সম্বলিত জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে যা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবার জন্য যে স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহনমূলক ও শান্তি পূর্ণ হবার কথা তার বিন্দুমাত্র নিদর্শন এই নির্বাচনে নেই।

এ ছাড়া আরো বলা হয়,গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্যই মহান মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, বুদ্ধিজীবী ও সাধারণ জনতা সহ অসংখ্য মানুষ প্রাণ দিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার নিশ্চিত না করে নির্বাচনে অংশগ্রহন সমীচীন নয়: নোবিপ্রবি সাদা দল

সময়: ০৩:১৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার নিশ্চিত না করে নির্বাচনে অংশগ্রহন সমীচীন নয়: নোবিপ্রবি সাদা দলডেস্ক রিপোর্ট মহান মুক্তিযুদ্ধে শহীদের রক্তের সাথে প্রতারণা করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার নিশ্চিত না করে নিজেদের পদ পদবির লোভে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসন্ন শিক্ষক সমিতির নির্বাচনে অংশগ্রহণ করা সমীচীন নয় বলে মনে করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিএনপিপন্থী শিক্ষকদের সাদা দল। রবিবার (১৭ ডিসেম্বর) নোবিপ্রবির সাদা দলের সভাপতি অধ্যাপক ড. শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ বিষয়টি জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) সাদা দলের এক জরুরী সভায় বিশ্ববিদ্যালয়ের আসন্ন শিক্ষক সমিতির নির্বাচন বর্জনের ব্যাপারে সর্বসম্মতিতে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় মতামত প্রদান করা হয় যে, বর্তমান সরকার ও নির্বাচন কমিশন দেশে একটি এক তরফা ও ডামি প্রার্থী সম্বলিত জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে যা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবার জন্য যে স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহনমূলক ও শান্তি পূর্ণ হবার কথা তার বিন্দুমাত্র নিদর্শন এই নির্বাচনে নেই। এ ছাড়া আরো বলা হয়,গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্যই মহান মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, বুদ্ধিজীবী ও সাধারণ জনতা সহ অসংখ্য মানুষ প্রাণ দিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.