৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গণতান্ত্রিক ছাত্রসংসদের উদ্যোগে শহীদ পরিবারকে সাথে নিয়ে গণ-ইফতার

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৪:১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • / ৪৭
গণতান্ত্রিক ছাত্রসংসদের উদ্যোগে শহীদ পরিবারকে সাথে নিয়ে গণ-ইফতার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শহীদ পরিবার ও শিক্ষার্থীদের নিয়ে গণ-ইফতার আয়োজন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।

মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত এই ইফতার মাহফিলে শহীদ ইকরামুল হক সাজিদের বড় বোন ও শহীদ আনাসের পরিবার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জবি ছাত্রশিবিরের আইন সম্পাদক সোহাগ আহমেদ বলেন, “বিগত সময়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। আমাদের ঐক্যই ছিল আমাদের শক্তি। আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে এই ঐক্যকে ভেঙে দিতে চায়। সবার প্রতি আহ্বান, আমরা যেন ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানোর প্রশ্নে বিভক্ত না হই।”

গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, “অনেকে বলছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সঠিক মূল্যায়ন করা হয়নি। কিন্তু আমি দেখেছি, শাহবাগে যে কয়টি মিছিল হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় মিছিলটি ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। আন্দোলনের সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করতে গিয়ে প্রায়ই আমার সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মিটিং হতো।”

তিনি আরও বলেন, “একটি গোষ্ঠী আমাদের মধ্যে বিভাজনের রাজনীতি উস্কে দিতে চায়। আজকের এই মঞ্চ থেকে বলতে চাই, গণতান্ত্রিক ছাত্রসংসদ আগামীর বাংলাদেশে তাদের সংগঠন বিস্তারের ক্ষেত্রে যারা আমাদের সাথে যুক্ত হয়ে লড়াই করতে চায়, যারা জুলাইয়ের শক্তি, তাদের জন্য আমাদের দরজা উন্মুক্ত।”

জানা গেছে, প্রায় দেড় হাজার শিক্ষার্থীর জন্য এই আয়োজনটি করেছে গণতান্ত্রিক ছাত্রসংসদ। আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক নূর নবী, যুগ্ম সহকারী সচিব কিশোর সাম্য এবং সংগঠক ফয়সাল মুরাদ।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্রফ্রন্টসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

গণতান্ত্রিক ছাত্রসংসদের উদ্যোগে শহীদ পরিবারকে সাথে নিয়ে গণ-ইফতার

সময়: ০৪:১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
গণতান্ত্রিক ছাত্রসংসদের উদ্যোগে শহীদ পরিবারকে সাথে নিয়ে গণ-ইফতারবিশ্ববিদ্যালয় প্রতিবেদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শহীদ পরিবার ও শিক্ষার্থীদের নিয়ে গণ-ইফতার আয়োজন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত এই ইফতার মাহফিলে শহীদ ইকরামুল হক সাজিদের বড় বোন ও শহীদ আনাসের পরিবার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জবি ছাত্রশিবিরের আইন সম্পাদক সোহাগ আহমেদ বলেন, “বিগত সময়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। আমাদের ঐক্যই ছিল আমাদের শক্তি। আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে এই ঐক্যকে ভেঙে দিতে চায়। সবার প্রতি আহ্বান, আমরা যেন ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানোর প্রশ্নে বিভক্ত না হই।” গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, “অনেকে বলছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সঠিক মূল্যায়ন করা হয়নি। কিন্তু আমি দেখেছি, শাহবাগে যে কয়টি মিছিল হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় মিছিলটি ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। আন্দোলনের সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করতে গিয়ে প্রায়ই আমার সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মিটিং হতো।” তিনি আরও বলেন, “একটি গোষ্ঠী আমাদের মধ্যে বিভাজনের রাজনীতি উস্কে দিতে চায়। আজকের এই মঞ্চ থেকে বলতে চাই, গণতান্ত্রিক ছাত্রসংসদ আগামীর বাংলাদেশে তাদের সংগঠন বিস্তারের ক্ষেত্রে যারা আমাদের সাথে যুক্ত হয়ে লড়াই করতে চায়, যারা জুলাইয়ের শক্তি, তাদের জন্য আমাদের দরজা উন্মুক্ত।” জানা গেছে, প্রায় দেড় হাজার শিক্ষার্থীর জন্য এই আয়োজনটি করেছে গণতান্ত্রিক ছাত্রসংসদ। আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক নূর নবী, যুগ্ম সহকারী সচিব কিশোর সাম্য এবং সংগঠক ফয়সাল মুরাদ। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্রফ্রন্টসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.