“গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- সময়: ০৬:১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
- / ৯১

মোঃ রয়িসুল ইসলাম,স্টাফ রিপোর্টার:
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১১টায় গাজীপুর ভাওয়াল গড়ের হোতাপাড়া শ্যামলী রিসোর্টে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দৈনিক দেশবাংলা ভারপ্রাপ্ত সম্পাদক সাঈদুর রহমান রিমন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম। রিসোর্স পার্সন ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) শ্যামল চন্দ্র কর্মকার। এ প্রশিক্ষণ কর্মশালায় দেশের ৬৪টি জেলাসহ ৪০টি উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন জাতীয়/আঞ্চলিক দৈনিক পত্রিকা, নিবন্ধিত অনলাইন ও বেসরকারি টিভি চ্যানেলের মোট ১শত ৩০জন সংবাদকর্মী অংশ নিয়েছে।
প্রসঙ্গত, লালমনিরহাট থেকে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক ও দৈনিক দেশবাংলা লালমনিরহাট জেলা প্রতিনিধি মোঃ মাসুদ রানা রাশেদ এবং স্টাফ রিপোর্টার দৈনিক জনসংযোগ ও দেশবাংলার আদিতমারী উপজেলা প্রতিনিধি মোঃ রয়িসুল ইসলাম প্রমুখ।
পরে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















