৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণ বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনে শীর্ষ দুই পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয়

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৯:৪০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৩৫

ঢাকার সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে শীর্ষ দুই পদে জয়লাভ করেছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গণ বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নবনির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. রায়হান খান (পশু চিকিৎসা ও প্রাণী বিজ্ঞান অনুষদ) এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সামিউল হাসান শোভন (মেডিকেল ফিজিক্স ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ)।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফলে দেখা যায়, সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন ইয়াসিন, সাধারণ সম্পাদক (জিএস) পদে রায়হান খান এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সামিউল হাসান শোভন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

গণ বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনে শীর্ষ দুই পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয়

সময়: ০৯:৪০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
ঢাকার সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে শীর্ষ দুই পদে জয়লাভ করেছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গণ বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নবনির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. রায়হান খান (পশু চিকিৎসা ও প্রাণী বিজ্ঞান অনুষদ) এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সামিউল হাসান শোভন (মেডিকেল ফিজিক্স ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ)। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে দেখা যায়, সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন ইয়াসিন, সাধারণ সম্পাদক (জিএস) পদে রায়হান খান এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সামিউল হাসান শোভন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.