গাইবান্ধায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- সময়: ০৪:০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
- / ৪৪
গাইবান্ধা প্রতিনিধি: মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকালে গাইবান্ধার দারুল আমান ট্রাস্টে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও গাইবান্ধা জেলা আমীর মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে, জেলা জামায়াতের সেক্রেটারি জহুরুল হক সরকারের সঞ্চালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান সহ জেলা কর্মপরিষদ ও শুরা সদস্য, উপজেলা আমীর ও সেক্রাটারি গণ এবং জেলা শিবিরের সভাপতি ও সেক্রেটারি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২৪ ডিসেম্বর ২০২৪ ইং গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে কর্মী সমাবেশে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














