৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় আলোচনার ঝড়: আ.লীগ সাধারণ সম্পাদক শাহারিয়া খান বিপ্লব ও বিএনপি সভাপতি ডাঃ মইনুল হাসান সাদিকের গোপন বৈঠক

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ৭১
গাইবান্ধায় আলোচনার ঝড়: আ.লীগ সাধারণ সম্পাদক শাহারিয়া খান বিপ্লব ও বিএনপি সভাপতি ডাঃ মইনুল হাসান সাদিকের গোপন বৈঠক

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। আওয়ামী লীগের সাদুল্লাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া খান বিপ্লব এবং গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডাঃ মইনুল হাসান সাদিক-এর মধ্যে একটি গোপন বৈঠক হওয়ার খবর ছড়িয়ে পড়েছে।

বিগত আওয়ামী লীগের আমলেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল বলে জানা যায়। এতে রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের প্রশ্ন ও আলোচনা দেখা দিয়েছে। দুই দলের শীর্ষ নেতাদের এ ধরনের বৈঠক নিয়ে স্থানীয় রাজনীতিতে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা।

এদিকে, এলাকায় গুঞ্জন উঠেছে যে, বর্তমানে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীও নানাভাবে ডাঃ মইনুল হাসান সাদিকের সঙ্গে কাজ করছেন। এ নিয়ে সাধারণ কর্মী-সমর্থকদের মধ্যে বিস্ময় এবং ক্ষোভ প্রকাশ পাচ্ছে।

স্থানীয় বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের বৈঠক ও কার্যক্রম ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত বহন করছে। যদিও বৈঠক নিয়ে কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।

রাজনৈতিক মহল বলছে, আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের মধ্যে এ ধরনের গোপন বৈঠক ও ঘনিষ্ঠতা আগামী দিনে গাইবান্ধার রাজনীতিতে নতুন পরিস্থিতির জন্ম দিতে পারে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

গাইবান্ধায় আলোচনার ঝড়: আ.লীগ সাধারণ সম্পাদক শাহারিয়া খান বিপ্লব ও বিএনপি সভাপতি ডাঃ মইনুল হাসান সাদিকের গোপন বৈঠক

সময়: ১০:১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
গাইবান্ধায় আলোচনার ঝড়: আ.লীগ সাধারণ সম্পাদক শাহারিয়া খান বিপ্লব ও বিএনপি সভাপতি ডাঃ মইনুল হাসান সাদিকের গোপন বৈঠকগাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। আওয়ামী লীগের সাদুল্লাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া খান বিপ্লব এবং গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডাঃ মইনুল হাসান সাদিক-এর মধ্যে একটি গোপন বৈঠক হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। বিগত আওয়ামী লীগের আমলেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল বলে জানা যায়। এতে রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের প্রশ্ন ও আলোচনা দেখা দিয়েছে। দুই দলের শীর্ষ নেতাদের এ ধরনের বৈঠক নিয়ে স্থানীয় রাজনীতিতে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা। এদিকে, এলাকায় গুঞ্জন উঠেছে যে, বর্তমানে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীও নানাভাবে ডাঃ মইনুল হাসান সাদিকের সঙ্গে কাজ করছেন। এ নিয়ে সাধারণ কর্মী-সমর্থকদের মধ্যে বিস্ময় এবং ক্ষোভ প্রকাশ পাচ্ছে। স্থানীয় বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের বৈঠক ও কার্যক্রম ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত বহন করছে। যদিও বৈঠক নিয়ে কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি। রাজনৈতিক মহল বলছে, আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের মধ্যে এ ধরনের গোপন বৈঠক ও ঘনিষ্ঠতা আগামী দিনে গাইবান্ধার রাজনীতিতে নতুন পরিস্থিতির জন্ম দিতে পারে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.