গাইবান্ধায় গুমের অভিযোগ মানববন্ধন ও বিক্ষোভ
- সময়: ১২:৫২:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / ৭২

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার আওয়ামীলীগের ‘সন্ত্রাসী নেত্রী রওশনরা’ বিরুদ্ধে গুমের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের অভিযোগ মামলাবাজ রওশন আরা নিজ স্বার্থ চরিতার্থ করতে ছেলে রুহুল আমিন শাপলাকে অন্যত্র সরিয়ে রেখে এলাকাবাসীর ২০ জনের বিরুদ্ধে গুমের অভিযোগে থানায় মামলা দাখিল করেছেন। কথিত গুমের শিকার রুহুল আমিন শাপলাকে উদ্ধার ও আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বাদি রওশন আরাকে গ্রেফতারের দাবিতে আজ রোববার সকালে বালাসির পাকার মাথায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রচণ্ড রোদকে উপেক্ষা করে তীব্র গরমেও কাইয়ারহাটের শিশু-নারীসহ সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত সরকার, ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচএম সোলায়মান শহীদ, কঞ্চিপাড়া ইউপির সাবেক সদস্য রোকেয়া বেগম, ভুক্তভোগী এলাকাবাসী মশিউর রহমান, মোতালেব সরকার, গোলাম কিবরিয়া সবুজ, মনছুর আলী সহ আরো অন্যরা। এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলেও সবুজ নামে একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের মদদে পতিত স্বৈরাচারী সরকার দলের সন্ত্রাসী নেত্রী রওশন আরা এখনও এলাকার নিরীহ মানুষকে হয়রানি করছেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














