গাইবান্ধায় জমি জমার জের ধরে শ্যালকের লাটির আঘাতে দুলাভাই নিহত,দুই জন গ্রেফতার
- সময়: ১১:৫১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
- / ৫৩

গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার গোবিন্দগঞ্জের বেপারী পাড়ায় জমি সংক্রান্ত জের ধরে শালার লাটির আঘাতে দুলাভাই রমজান আলী নিহত হয়েছে। এ ব্যাপারে স্বামী,স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত রমজান আলী (৪৫) ওই গ্রামের সদেল হকের পুত্র।
আজ সকাল ১১ টার দিকে রমজান মুন্সী তার স্ত্রী সহ জমিতে আলু চাষ করতে গেলে তার চাচাতো শালা শেখ শফিকুল তার স্ত্রীসহ বেশ কয়েকজন এসে আলু চাষে বাধা দেয়।এ সময় দুই পক্ষের মধ্যে বাক-বিদান্তা শুরু হয় একপর্যায়ে শেখ শফিকুল তার দুলাভাই রমজান মুন্সিকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করলে ঘটনাস্থলে রমজান মুন্সী মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।পরে স্বামী স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান,গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বেপারী পাড়ায় গ্রামের সদেল হকের পুত্র রমজান আলীর সাথে তারই চাচাতো ভাই শফিকুল ইসলামের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে দুইপক্ষের মধ্যে মারামারি শুরু হয়।এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে রমজান আলীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














