গাইবান্ধায় জামায়াত কর্মী হত্যা মামলায় কৃষকলীগ নেত্রী গ্রেপ্তার
- সময়: ০১:২৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / ১৪৬

গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াত কর্মী শাহাবুল ইসলাম হত্যা মামলায় লাইলী বেগম নামে কৃষকলীগের এক নারী নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার উপজেলার পরিষদ চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার লাইলী বেগম সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি।
সুন্দরগঞ্জ থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ জানান, ২০১৪ সালের জামায়াত কর্মী শাহাবুল ইসলাম হত্যা মামলায় অজ্ঞাত আসামিদের একজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে শাহাবুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।
দীর্ঘ সাড়ে ১০ বছর পর, ২০২৪ সালের ২২ অক্টোবর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করা হয়। এছাড়া নাম উল্লেখ করা হয় আরও ৭৮ জনের, অজ্ঞাত হিসেবে রয়েছে ৪০-৫০ জন।
এই মামলারই এক আসামি হিসেবে লাইলী বেগমকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














