৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় জামায়াত নেতাকে গলা কেটে হত্য

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১২:৪৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • / ১১৮
গাইবান্ধায় জামায়াত নেতাকে গলা কেটে হত্য

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নজরুল ইসলাম নজির (৪৫) নামের এক জামায়াত নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৭ আগস্ট) সকালে উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামের কানিপাড়া রাস্তার পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

নিহত নজরুল ইসলাম ওই গ্রামের মৃত তোফাজ্জল মিয়ার ছেলে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় ওয়ার্ড সভাপতি ছিলেন। পাশাপাশি এলাকায় বিকাশ ও মনোহারির ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, সকালে হাঁটতে বের হয়ে কানিপাড়া রাস্তার পাশে নজরুল ইসলামের রক্তাক্ত মরদেহ দেখতে পান তারা। ধারণা করা হচ্ছে শনিবার গভীর রাতে তাকে অজ্ঞাত দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম সাংবাদিকদের বলেন,
“লাশ উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। খুব দ্রুত দোষী ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

স্থানীয়দের মাঝে এই হত্যাকাণ্ডকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

গাইবান্ধায় জামায়াত নেতাকে গলা কেটে হত্য

সময়: ১২:৪৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
গাইবান্ধায় জামায়াত নেতাকে গলা কেটে হত্যগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নজরুল ইসলাম নজির (৪৫) নামের এক জামায়াত নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৭ আগস্ট) সকালে উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামের কানিপাড়া রাস্তার পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। নিহত নজরুল ইসলাম ওই গ্রামের মৃত তোফাজ্জল মিয়ার ছেলে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় ওয়ার্ড সভাপতি ছিলেন। পাশাপাশি এলাকায় বিকাশ ও মনোহারির ব্যবসা করতেন। স্থানীয়রা জানান, সকালে হাঁটতে বের হয়ে কানিপাড়া রাস্তার পাশে নজরুল ইসলামের রক্তাক্ত মরদেহ দেখতে পান তারা। ধারণা করা হচ্ছে শনিবার গভীর রাতে তাকে অজ্ঞাত দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম সাংবাদিকদের বলেন, “লাশ উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। খুব দ্রুত দোষী ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।” স্থানীয়দের মাঝে এই হত্যাকাণ্ডকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.