গাইবান্ধায় ধারালো অস্ত্র সহ ৪ ছিনতাইকারী গ্রেফতার
- সময়: ০২:৪২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- / ৬২

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার গোপালপুর বাজার এলাকার রাস্তা থেকে শুক্রবার রাতে ধারালো অস্ত্র সহ বখাটে মাস্তান ও ৪ জন অটো রিক্সা ছিনতাইকারীকে গ্রেফতার করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন কলেস্নাব মিয়া,আল আমিন,আরিব হোসেন ও নাজমুল হাসান।তাদের সকলের বাড়ি সদর উপজেলার ধানঘড়া এলাকায়। গাইবান্ধা নাকাইহাট সড়কের গোপালপুর এলাকার রাস্তার পাশে ছিনতাইয়ের উদ্যোশে নির্জন স্থানে ওৎ পেতে বসেছিলেন ওই চার ছিনতাইকারী।শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে টহল পুলিশ ওই এলাকায় গেলে সংঘবদ্ধ ছিনতাইকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধরে ফেলে। এসময় তাদের কাছ থেকে ধারালো ছুড়ি,ছিনতাইকরা ব্যাটারী সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
আজ শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুলিশ সুপার কামাল হোসেন জানান,এরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় দসু্যতা ও অটোরিক্সা ছিনতাই করে আসছিলো। তাদের বিরম্নদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














