৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় পলাশবাড়ীতে পিকেটিং করার সময় বিএনপির ৩ নেতা গ্রেফতার

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০১:৪৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
  • / ৪৯
গাইবান্ধায় পলাশবাড়ীতে পিকেটিং করার সময় বিএনপির ৩ নেতা গ্রেফতার

 

গাইবান্ধা প্রতিনিধি

পিকেটিং করার সময় অবরোধের দ্বিতীয় দিনে গাইবান্ধার পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (১ নভেম্বর) বিকালে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের জুনদহ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পলাশবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম লিফেজ(৩৫), বরিশাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রায়হান সরকার ছোটন(৩৬) ও বরিশাল ইউনিয়ন যুবদল নেতা আল আমিন(৩৭)।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দিবাকর অধিকারী বলেন, পলাশবাড়ীর ঢাকা-রংপুর মহাসড়কের জুনদহ এলাকায় বিএনপি’র কিছু নেতাকর্মী গাড়ি আটকিয়ে পিকেটিং করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকেটিং কারীদের ধাওয়া করে এবং বিএনপির তিন নেতা কর্মীকে আটক করে।

তিনি আরও জানান, ঢাকা রংপুর মহাসড়কে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সবসময় কাজ করছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

গাইবান্ধায় পলাশবাড়ীতে পিকেটিং করার সময় বিএনপির ৩ নেতা গ্রেফতার

সময়: ০১:৪৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
গাইবান্ধায় পলাশবাড়ীতে পিকেটিং করার সময় বিএনপির ৩ নেতা গ্রেফতার  গাইবান্ধা প্রতিনিধি পিকেটিং করার সময় অবরোধের দ্বিতীয় দিনে গাইবান্ধার পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (১ নভেম্বর) বিকালে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের জুনদহ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, পলাশবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম লিফেজ(৩৫), বরিশাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রায়হান সরকার ছোটন(৩৬) ও বরিশাল ইউনিয়ন যুবদল নেতা আল আমিন(৩৭)। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দিবাকর অধিকারী বলেন, পলাশবাড়ীর ঢাকা-রংপুর মহাসড়কের জুনদহ এলাকায় বিএনপি’র কিছু নেতাকর্মী গাড়ি আটকিয়ে পিকেটিং করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকেটিং কারীদের ধাওয়া করে এবং বিএনপির তিন নেতা কর্মীকে আটক করে। তিনি আরও জানান, ঢাকা রংপুর মহাসড়কে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সবসময় কাজ করছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.