গাইবান্ধায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: দলীয় কার্যালয় ভাঙ্চুর
- সময়: ০২:১৭:২২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ১৭১
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিকের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা বিএনপির একাংশের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষ গ্রুপ। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশ সদস্য, সংবাদকর্মীসহ উভয় গ্রুপের বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় উপজেলা বিএনপির কার্যালয় ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
রোববার (৩১ আগস্ট) দুপুরে সাদুল্লাপুর শহরে এই ঘটনা ঘটে।
বিক্ষোভকারীদের অভিযোগ, ডা. মইনুল হাসান সাদিক বনগ্রাম ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠনে অনিয়ম করছেন এবং ফ্যাসিবাদী দোসরদের পুনর্বাসন করছেন। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করলে জেলা নেতা সাদিক, উপজেলা নেতা ছামছুল ও ছালামের সমর্থিত নেতাকর্মীরা লাঠি নিয়ে তাদের ওপর হামলা করে। এতে সাংবাদিক শাকিল মিয়া, একজন পুলিশ সদস্য এবং উভয় পক্ষের একাধিক নেতাকর্মী আহত হন।
সংঘর্ষের পর উত্তেজিত কর্মীরা উপজেলা বিএনপির কার্যালয় এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল ও সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া অবরুদ্ধ হয়ে পড়েন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং শহরে উত্তেজনা বিরাজ করছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














