গাইবান্ধায় ব্যাতিক্রমধর্মী বউ শাশুড়ি মেলা
- সময়: ০২:৩০:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৭

গাইবান্ধা প্রতিনিধি
বউ শাশুড়ির মধ্যে মমত্ব বোধ ভালোবাসা স্থাপন ও ঝগরা বিবাদ দুরকরনের জন্য গাইবান্ধায় ব্যাতিক্রম ধর্মী বউ শাশুড়ি মেলার আযোজন করা হয়েছে।
শনিবার গাইবান্ধা ঘাঘোগা ইউনিয়ন পরিষদ চত্তরে দিন ব্যাপী এই মেলায় তিন শতাধিক বউ শাশুড়ি উপস্থিত ছিলেন।
এই মেলায় বউ শাশুড়ির মধ্যে বিতর্ক প্রতিযোগিতা সহ নানা রকম ঐতিহ্যবাহি খেলা, বিতর্ক প্রতিযোগিতা, বউ শাশুড়ির মধ্য পারিবারিক সুসম্পর্ক স্থাপনের জন্য মতো বিনিময় করা হয়।
শাশুড়ি জরিনা বেগম বলেন আজকে আমরা এই মেলায় এসে বুঝতে পারলাম একটু সহনশীল হলেই পরিবারের মধ্যে অশান্তি দুর করা যায়। বউ হাবিবা খাতুন বলেন বউ শাশুড়ির মেলা হবে এ কথা শুনেই আমি আমার শাশুড়িকে নিয়ে মেলায় এসেছি। এসে দেখি বিরাট কান্ড। গ্রামের অনেক লোক জড়ো হয়েছে। অনপক বউ শাশুড়ি কড়ো হয়েছে ইউনিয়ন পরিষদ চত্তরে। তারা সবাই গল্পেসল্পে তাদের নিজেদের কথা আলোচনা করছেন।
এখান থেকেই অনেক কিছুর সমাধান পেলাম আমরা। মাঝে মধ্যে এ রকম বউ শাশুড়ির মেলা হলে পরিবারেই অনেক সমস্যা সমাধানকরা সম্ভব। ইউপি চেয়ারম্যান আমিনিজ্জামনান রিংকুর সভাপতিত্বে পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো: মাহামুদ আল হাসান।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














