নোটিশ :
গাইবান্ধায় ভোরের দর্পণের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
জনসংযোগ ডেস্ক
- সময়: ১২:২৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- / ৪০
গাইবান্ধা প্রতিনিধি: সারাদেশের ন্যায় গাইবান্ধায়ও দৈনিক ভোরের দর্পণ এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২০ জানুয়ারী বিকালে গাইবান্ধা জেলা প্রেসক্লাবে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ রাহুল ইসলাম রুবেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সভাপতি শেখ হাবিবুর রহমান, সিনিয়র সহ সভাপতি মোঃ নুরুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ শামীম মিয়া, কোষাধ্যক্ষ মোঃ রিফাতুন্নবী রিফাত, মোঃ মাহিদুল ইসলাম, আব্দুর রশিদ, মোহ শান্ত মিয়া, আনোয়ার হোসেন মনজু প্রমুখ।
এসময় পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনাসহ দৈনিক ভোরের দর্পণের সম্পাদকের জন্যেও দোয়া করা হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.
জনপ্রিয় ট্যাগ :
দৈনিক ভোরের দর্পন














