নোটিশ :
গাইবান্ধায় যৃুব অধিকার পরিষদের ৪র্থতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনসংযোগ ডেস্ক
- সময়: ০৯:০৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
- / ৫১

গাইবান্ধা, সংবাদদাতাঃ
“তারুণ্যের অধিকার, দেশ হবে জনতার” স্লোগানে গাইবান্ধায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের চতুর্থতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ৩০ আগষ্ট (শুক্রবার) বিকেলে গাইবান্ধা পৌরপার্ক এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে গাইবান্ধা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে সামাবেশে মিলিত হয়।
বাংলাদেশ যুক অধিকার পরিষদের গাইবান্ধা জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মিশু পারভেজ পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিমে’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আবিদ হাসান, গণ অধিকার পরিষদের জেলা যুগ্ন আহ্বায়ক ডাঃ আলতাব হোসেন, গাইবান্ধা জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মোঃ সম্রাট শেখ, সাধারণ সম্পাদক মাছিদুল ইসলাম সহ ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৩য় তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান ছিলো- তিন পেরিয়ে চার, মুক্ত করবো স্বৈরাচার; আলহামদুলিল্লাহ্ চতুর্থতম প্রতিষ্ঠাবার্ষিকীর আগে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে। ভবিষ্যতে আমরা দেশের জনতার পাশে থাকব; প্রতিষ্ঠাবার্ষিকীর আজকের দিনে এই আমাদের অঙ্গিকার।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.
জনপ্রিয় ট্যাগ :
গাইবান্ধা














