৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় সাত বছরের শিশু ধর্ষণ অভিযুক্ত বিএনপি নেতার ভাই

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১১:১৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৪৫

গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীরা শিশুটির পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছে এবং মামলা না করার জন্য চাপ দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে কুপতলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রেলগেট এলাকার বাসিন্দা, ভ্যানচালক মো. রায়হানের সাত বছর বয়সী মেয়ে মোছা. আরেফিন আক্তারকে ফুসলিয়ে পাশের বাড়ির মো. হাসান মিয়া ডেকে নিয়ে ধর্ষণ করেন। অভিযুক্ত হাসান মিয়া কুপতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হাসনাইনের বড় ভাই। ধর্ষণের পর শিশুটির প্রচুর রক্তক্ষরণ শুরু হলে তাকে দ্রুত গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগীর পরিবার অভিযোগ করে, এ ঘটনার পর থেকে তাদের জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে। টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা করার জন্যও চাপ দেওয়া হচ্ছে।

এলাকার সাধারণ মানুষের মধ্যে এ ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযুক্ত হাসান মিয়াকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এছাড়া, ক্ষমতার দাপটে এবং টাকার প্রলোভনে এ ঘটনা যেন ধামাচাপা না পড়ে, সে বিষয়েও তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

গাইবান্ধায় সাত বছরের শিশু ধর্ষণ অভিযুক্ত বিএনপি নেতার ভাই

সময়: ১১:১৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫