গাইবান্ধার পাঁচটি আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী যারা
- সময়: ০৩:১১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
- / ৫৯
গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার পাঁচটি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষনা করা হয়েছে। আজ আওয়ামী লীগের কেন্দ্রিয় দপ্তর থেকে প্রার্থীদের চুড়ান্ত মনোনীতদের তালিকা প্রদান করা হয়। সেখানে বলা হয় গাইবান্ধা -১সুন্দরগঞ্জ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আফরোজা বারী,গাইবান্ধা-২সদর আসনে মাহবুব আরা বেগম গিনি,গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুলস্নাপুর) আসনে কৃষক লীগের কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি,গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আবুল কালাম আজাদ,গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক সাধারন সম্পাদক ও আওয়ামী লীগ নেতা মাহমুদুল হাসান রিপন।
কেন্দ্রীয় ভাবে নাম ঘোষনার সাথে সাথে গাইবান্ধার সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি, সাদুলস্নাপুর, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি ও গাইবান্ধা সদরে আওয়ামী লীগ সহ বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা আনন্দ মিছিল বের করে। এসময় তারা নৌকার পক্ষে ভোট চেয়ে ভোটারদের কাছে দোয়া প্রার্থনা করেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














