গাইবান্ধার সাদুল্লাপুরে ১৩ বছরের কিশোর নিখোঁজ
- সময়: ১০:১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ৭৭

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক-জামালপুর গ্রামের ১৩ বছরের কিশোর মোঃ রাতুল নিখোঁজ হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, রাতুল স্থানীয় পঁচারবাজার হাফিজিয়া মাদ্রাসার হাফেজ বিভাগে অধ্যয়নরত ছিল। গতকাল (৩১ আগস্ট ২০২৫) সকালে সে দুপুরের টিফিন নিয়ে বাসা থেকে বের হয়। তবে মাদ্রাসার আবাসিক ছাত্র হওয়া সত্ত্বেও ওইদিন সে আর মাদ্রাসায় যায়নি। রাতে তার বাবা খাবার দিতে গেলে বিষয়টি প্রথম জানা যায়।
পরিবারের সদস্যরা জানান, রাতুল পড়াশোনায় তেমন আগ্রহী ছিল না এবং সে বলেছিল ঢাকায় যাবে। ধারণা করা হচ্ছে, সে হয়তো ঢাকার গাবতলী, সায়দাবাদ, শ্যামলী বা মহাখালী এলাকায় গেছে কোনো বাসযোগে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কেউ রাতুলের খোঁজ পান বা কোনো তথ্য জানতে পারেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হলো—
📞 01738078253 (রাতুলের বাবা)
📞 01309438867 (রাতুলের খালামনি)
📞 01309986884 (রাতুলের মামা)
পরিবারের পক্ষ থেকে সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে ঢাকার উল্লিখিত এলাকায় অবস্থানরতরা যেন বিষয়টি স্থানীয়ভাবে শেয়ার করেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














