গাইবান্ধার সাদুল্লাপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা
- সময়: ১০:৪০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- / ১৭০

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মাওয়া গাড়ি গ্রামে ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে ‘আজকের খবর’ পত্রিকার সাংবাদিক মোহাম্মদ মিজানুর রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। তিনি ওই গ্রামের শাহিদুল ইসলামের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে মাওয়াগাড়ির উত্তরপাড়ার মোঃ তাজুর বড় ছেলে মোঃ আমিনুল ইসলাম এবং তার ছোট ভাই সাংবাদিক মিজানুর রহমানের উপর হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে এবং ছুরি দিয়ে কান কেটে গুরুতর আহত করার চেষ্টা করে। হঠাৎ এ হামলায় ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত সাংবাদিক মিজানুর রহমানকে দ্রুত স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
এলাকাবাসী জানান, সাংবাদিকের উপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অপরদিকে এ ঘটনার পরও হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে সাংবাদিক মহলসহ সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















