৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় সংগঠিত হত্যাযজ্ঞের প্রতিবাদে ইবিতে সর্বাত্মক শাটডাউন পালিত

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৭:১৬:২৩ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / ৪৯
গাজায় সংগঠিত হত্যাযজ্ঞের প্রতিবাদে ইবিতে সর্বাত্মক শাটডাউন পালিত

গাজা সহ ফিলিস্তিনে চলমান নৃশংস হত্যাযজ্ঞ, দখলদার ইসরাইলি বাহিনীর বর্বর সন্ত্রাসী আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সর্বাত্মক শাটডাউন পালন করা হয়েছে।

বুধবার (০৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বটতলায় মানববন্ধন,প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও ক্রিয়াশীল সকল ছাত্রসংগঠনের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সকল স্তরের মানুষ অংশগ্রহণ করেন। তারা একাত্মতা প্রকাশ করেন নির্যাতিত ফিলিস্তিনি জনগণের সাথে এবং অবিলম্বে গণহত্যা বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানান।

এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, “ইসরায়েল যেভাবে নির্বিচারে গণহত্যা করছে আমরা তাদের জন্য বদদোয়া করবো, মনে মনে ঘৃণা করবো,নফল নামাজ পড়ে দোয়া করবো যেন আল্লাহ ফিলিস্তিনি মুসলিমদের রক্ষা করে এবং ইসরায়েলকে ধ্বংস করে দেন।”

উপ- উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, “ফিলিস্তিনের গাজায়, রাফায় ইহুদিবাদি ইসরায়েল যে নির্বিচার গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে মুসলিম এবং অমুসলিম দেশগুলোতে প্রতিবাদ হয়েছে, জেলা উপজেলা এবং গ্রামেও প্রতিবাদ হয়েছে। যদি আরব বিশ্বের শক্তিশালী নেতারা সক্রিয় হতো তাহলে গাজায় এভাবে গণহত্যা হতো না। ওআইসি, আরবলীগ সহ সকল আরব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে এসব উগ্রবাদী, ইহুদিবাদী সরকার ধ্বংস করে দেওয়ার অনুরোধ জানান। আমরা শেষ রক্তবিন্দু অবধি ফিলিস্তিনের পক্ষে কথা বলে যাবো।”

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “গাজায় সংগঠিত হত্যাযজ্ঞের বিরুদ্ধে সারাবিশ্বের ন্যায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক শাট ডাউন পালন করছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী কর্মীদের ভাষা ফ্রি ফ্রি প্যালেস্টাইন। ইসরায়েল যেভাবে গণহত্যা চালাচ্ছে গত ৭ অক্টোবর ২০২৩ থেকে তাতে আমরা নির্বাক। সাধারণ মানুষ প্রতিবাদ জানালেও আরব বিশ্ব নামে মাত্র স্টেটমেন্ট ছাড়া কোনে কথা বলছে না। ইসরায়েল মানবতার শত্রু, তারা মুসলিমের শত্রু। শুধু মুসলিমের শত্রু নয় বরং বিশ্বের মানবতার শত্রু। মানবতার শত্রু ইসরায়েলকে ক্রাস ডাউন করতে হবে। ফিলিস্তিনের ভূখণ্ড ফিরিয়ে দিয়ে মুক্ত করতে হবে এবং ইসরায়েলের বিরুদ্ধে সারাজীবন লড়াই করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।”

 


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

গাজায় সংগঠিত হত্যাযজ্ঞের প্রতিবাদে ইবিতে সর্বাত্মক শাটডাউন পালিত

সময়: ০৭:১৬:২৩ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
গাজায় সংগঠিত হত্যাযজ্ঞের প্রতিবাদে ইবিতে সর্বাত্মক শাটডাউন পালিতগাজা সহ ফিলিস্তিনে চলমান নৃশংস হত্যাযজ্ঞ, দখলদার ইসরাইলি বাহিনীর বর্বর সন্ত্রাসী আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সর্বাত্মক শাটডাউন পালন করা হয়েছে। বুধবার (০৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বটতলায় মানববন্ধন,প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও ক্রিয়াশীল সকল ছাত্রসংগঠনের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সকল স্তরের মানুষ অংশগ্রহণ করেন। তারা একাত্মতা প্রকাশ করেন নির্যাতিত ফিলিস্তিনি জনগণের সাথে এবং অবিলম্বে গণহত্যা বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানান। এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, “ইসরায়েল যেভাবে নির্বিচারে গণহত্যা করছে আমরা তাদের জন্য বদদোয়া করবো, মনে মনে ঘৃণা করবো,নফল নামাজ পড়ে দোয়া করবো যেন আল্লাহ ফিলিস্তিনি মুসলিমদের রক্ষা করে এবং ইসরায়েলকে ধ্বংস করে দেন।” উপ- উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, “ফিলিস্তিনের গাজায়, রাফায় ইহুদিবাদি ইসরায়েল যে নির্বিচার গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে মুসলিম এবং অমুসলিম দেশগুলোতে প্রতিবাদ হয়েছে, জেলা উপজেলা এবং গ্রামেও প্রতিবাদ হয়েছে। যদি আরব বিশ্বের শক্তিশালী নেতারা সক্রিয় হতো তাহলে গাজায় এভাবে গণহত্যা হতো না। ওআইসি, আরবলীগ সহ সকল আরব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে এসব উগ্রবাদী, ইহুদিবাদী সরকার ধ্বংস করে দেওয়ার অনুরোধ জানান। আমরা শেষ রক্তবিন্দু অবধি ফিলিস্তিনের পক্ষে কথা বলে যাবো।” উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “গাজায় সংগঠিত হত্যাযজ্ঞের বিরুদ্ধে সারাবিশ্বের ন্যায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক শাট ডাউন পালন করছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী কর্মীদের ভাষা ফ্রি ফ্রি প্যালেস্টাইন। ইসরায়েল যেভাবে গণহত্যা চালাচ্ছে গত ৭ অক্টোবর ২০২৩ থেকে তাতে আমরা নির্বাক। সাধারণ মানুষ প্রতিবাদ জানালেও আরব বিশ্ব নামে মাত্র স্টেটমেন্ট ছাড়া কোনে কথা বলছে না। ইসরায়েল মানবতার শত্রু, তারা মুসলিমের শত্রু। শুধু মুসলিমের শত্রু নয় বরং বিশ্বের মানবতার শত্রু। মানবতার শত্রু ইসরায়েলকে ক্রাস ডাউন করতে হবে। ফিলিস্তিনের ভূখণ্ড ফিরিয়ে দিয়ে মুক্ত করতে হবে এবং ইসরায়েলের বিরুদ্ধে সারাজীবন লড়াই করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।”  

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.