গাজীপুরে মহানগর অতিরিক্ত দায়রা জজের বাসায় চুরি
- সময়: ০৮:৫১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / ৪৮

গাজীপুর সিটি কর্পোরেশনের কাজী আজিম উদ্দিন কলেজ রোডের সরকারী কর্মকর্তাদের আবাসিক এলাকায় অতিরিক্ত দায়রা জজ আবু ইব্রাহীমের বাস ভবন ‘গোধূলি’ তে গত শনিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে দূর্ধর্ষ চুরির সংঘটিত হয়েছে। এ ঘটনায় সোমবার সকালে আদালতের নাজির বিল্লাল হোসেন পাটোওয়ারী বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করা হয়েছে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন তিন জনকে আটক করেছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজিম উদ্দিন কলেজ রোড সংলগ্ন সরকারী বাসভবন (গোধূলী) বাংলোতে গাজীপুরের অতিঃ জেলা ও দায়রা জজ, এবং অতিঃ মহানগর দায়রা জজ বসবাস করেন। সাপ্তাহিক ছুটির কারনে অতিঃ জেলা ও দায়রা জজ এবং অতিঃ মহানগর দায়রা জজ তার সরকারী বাসভবনে গত শনিবার রাতে অনুপস্থিত থাকার সুযোগে রাত অনুমান সাড়ে ১১টা হতে রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার মধ্যে , সরকারী বাসভবন (গোধূলী) বাংলোর বারান্দার মূল ফটক ভেঙ্গে অজ্ঞাতনামা চোর/চোরেরা বাংলোর ভিতর রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করার পর সম্পূর্ণ বাংলো বাড়ীর এসি ইনডোর ও আউটডোরসহ বিভিন্ন সংযোগের বৈদুতিক তামার তার ও মাটির নিচ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তামার তার যার মূল্য অনুমান ১৫ হাজার টাকা, ২টি বাথরুমের বিভিন্ন ফিটিংস মূল্য অনুমান ২ হাজার ৮শত টাকা, ৩টি তরকারী কাটার চাকু, মূল্য অনুমান ৭৫০ টাকা, ৩টি সিরামিকসের প্লেট, মূল্য অনুমান ১ হাজার ৫শত টাকা, ৩টি বেসিনের পানির ট্যাপ, মূল্য ৪ হাজার ৫শত টাকা, কাঠের আলমারি ভেঙ্গে তার মধ্যে রক্ষিত বিভিন্ন ব্র্যান্ডের কাপড়-চোপড় ও কাপড় বহনকারী ব্যাগ, মূল্য ৩৭ হাজার টাকা, ১টি প্রেসার কুকার, ১টি রাইস কুকার, ১টি ওভেন, সর্বমোট মূল্য ৩৬ হাজার টাকা, ১টি টর্চলাইট, মূল্য ১ হাজার ৫শত টাকা, বিভিন্ন ধরনের প্লাস্টিকের পানির পাইপ, মূল্য ২ হাজার ৫শত টাকা চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া দ্রব্যাদির সর্বমোট মূল্য ১ লাখ ১ হাজার ৫৫০ টাকা।
এজাহারে আরও উল্লেখ করা হয়, পরে গত রোববার সকাল পৌনে ১১টার দিকে অফিস সহায়ক আল আমিন ফকির ও অফিস সহায়ক আনিস উক্ত বাসভবনে গিয়ে দেখেন সরকারী বাসভবন (গোধূলী) এর প্রধান ফটক ভাঙ্গা। তখন অফিস সহায়কদ্বয় বিষয়টি বিচারককে জানান। পরে বিচারক বাসায় গিয়ে ঘটনা প্রত্যক্ষ করেন।
মামলার বাদী আদালতের নাজির বিল্লাল হোসেন পাটোওয়ারী বলেন, চুরির ঘটনায় গাজীপুর সদর মেট্রো থানায় অজ্ঞাতনামাদের আসামী করে এটি মামলা দায়ের করা হয়েছে।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, চুরির ঘটনায় মামলা দায়ের করার পর অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














