৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে সাংবাদিক হত্যা ও হত্যাচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৩:০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / ১৯৮

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভকে নিপীড়ন করে হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের আয়োজনে এ কর্মসূচিতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন—বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও বাংলা ভিশনের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান টিউটর, সাংবাদিক আশরাফুল হক রুবেলসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা।

বক্তারা নিহত তুহিনের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং আহত সৌরভের দ্রুত সুস্থতা কামনা করেন। তারা বলেন, সাংবাদিকদের ওপর একের পর এক হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য বড় হুমকি। এ ধরনের ঘটনা রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এছাড়া বক্তারা কুড়িগ্রাম প্রেস ক্লাবের ছয় সাংবাদিকের নামে দায়ের করা ‘ষড়যন্ত্রমূলক মামলা’ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধন শেষে সাংবাদিকরা বিক্ষোভ মিছিল বের করেন এবং জেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

গাজীপুরে সাংবাদিক হত্যা ও হত্যাচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

সময়: ০৩:০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভকে নিপীড়ন করে হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের আয়োজনে এ কর্মসূচিতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন—বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও বাংলা ভিশনের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান টিউটর, সাংবাদিক আশরাফুল হক রুবেলসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা। বক্তারা নিহত তুহিনের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং আহত সৌরভের দ্রুত সুস্থতা কামনা করেন। তারা বলেন, সাংবাদিকদের ওপর একের পর এক হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য বড় হুমকি। এ ধরনের ঘটনা রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়া বক্তারা কুড়িগ্রাম প্রেস ক্লাবের ছয় সাংবাদিকের নামে দায়ের করা ‘ষড়যন্ত্রমূলক মামলা’ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধন শেষে সাংবাদিকরা বিক্ষোভ মিছিল বের করেন এবং জেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.