৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৯:০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / ৬৬
গাজীপুরে সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

লিটন আহম্মেদ | দিনাজপুর জেলা প্রতিনিধি

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা এবং সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভের উপর নির্যাতন-নিপীড়নের ঘটনার প্রতিবাদে দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার দিনাজপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে দিনাজপুর প্রেসক্লাব। মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা, হত্যা ও নির্যাতনের তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের উপর একের পর এক হামলা ও হত্যাকাণ্ড দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। তারা অবিলম্বে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভের উপর নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়।

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সত্য প্রকাশে কাজ করেন, কিন্তু বারবার হামলা, হত্যাকাণ্ড ও হয়রানির শিকার হওয়া তাদের পেশাগত নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে। এজন্য সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

মানববন্ধন শেষে হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনার নিন্দা জানিয়ে একটি প্রতিবাদপত্র জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

গাজীপুরে সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

সময়: ০৯:০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
গাজীপুরে সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধনলিটন আহম্মেদ | দিনাজপুর জেলা প্রতিনিধি গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা এবং সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভের উপর নির্যাতন-নিপীড়নের ঘটনার প্রতিবাদে দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দিনাজপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে দিনাজপুর প্রেসক্লাব। মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা, হত্যা ও নির্যাতনের তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের উপর একের পর এক হামলা ও হত্যাকাণ্ড দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। তারা অবিলম্বে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভের উপর নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়। বক্তারা আরও বলেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সত্য প্রকাশে কাজ করেন, কিন্তু বারবার হামলা, হত্যাকাণ্ড ও হয়রানির শিকার হওয়া তাদের পেশাগত নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে। এজন্য সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা। মানববন্ধন শেষে হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনার নিন্দা জানিয়ে একটি প্রতিবাদপত্র জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.