৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে বিএনপি-জামায়াত ডাকা অবরোধ প্রতিহত করতে বিক্ষোভ মিছিল

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০১:২১:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
  • / ৫৯
গোবিন্দগঞ্জে বিএনপি-জামায়াত ডাকা অবরোধ প্রতিহত করতে বিক্ষোভ মিছিল

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপি-জামায়াত ডাকা অবরোধ প্রতিহত করতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসুচী ও প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান সরকারের নেতৃত্বে সকাল থেকে পৌর শহরের ঢাকা-রংপুর মহাসড়কে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আজ রোববার (৫ নভেম্বর) বিকালে শহরের চতুরঙ্গ মোড়ে একটি প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান,উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ফরহাদ আলী।

এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন,পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আযম সরকার, আব্দুল লতিফ মন্ডল, দপ্তর সম্পাদক হাজী মোঃ ফরিদুল ইসলাম, গোবিন্দগঞ্জ সরকারী কলেজের ছাত্রলীগের আহবায়ক শামীম প্রধান, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ফরহাদ আকন্দ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইকবাল লোহানী, হিরু তালুকদার, সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মানিক, পৌর আওয়ামী লীগ নেতা সানোয়ার হোসেন, হারুন অর রশিদ, মেহেদী হাসান, আবু বক্কর সিদ্দিক, ছাত্রনেতা শান্ত সহ আরো অন্যরা ।

বিএনপি জামায়াতের উদ্দেশ্যে আতাউর রহমান সরকার বলেন, রাস্তায় আসুন, দিনের বেলায় আসুন, চোরাগোপ্তা হামলা করে জনগণের সম্পদ নষ্ট করে আপনাদের কোনো লাভ নেই।তিনি বলেন, সংবিধান অনুযায়ী জানুয়ারি মাসে আমাদের নির্বাচন। আপনারা সংবিধানকে অবহেলা করছেন। আপনারা জানেন, আমাদের প্রত্যেকটি ঘরে শিশু আছে। এই পরীক্ষার সময় তাদের স্কুলে যেতে বাধা সৃষ্টি করছেন। পিতা-মাতা চিন্তিত থাকছে। স্কুলের শিশুর ভবিষ্যৎ ধ্বংস করে আপনারা কি জনগণের ভালোবাসা পাবেন।

তিনি আরও বলেন, বিএনপির যদি কোনো দাবি-দাওয়া থাকে, তারা শান্তিপূর্ণভাবে তা উত্থাপন করতে পারত। কিন্তু, বিএনপি তা করেনি। আপনারা (বিএনপি) আগেও তা করেননি, এখনও করছেন না। আপনারা জনগণের সম্পদ ধ্বংস করছেন। আপনারা অবৈধ অবরোধ দিয়েছেন। কিন্তু, আপনারা এসে দেখেন, জনগণ অবরোধ মানেনি। যদি আপনারা আমাদের কোনো সম্পদ ধ্বংস করেন, যদি কোনো শিশুর ভবিষ্যৎ নষ্ট করেন, আপনাদের প্রতিরোধ করার জন্যে আমরা জনগণই যথেষ্ট।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

গোবিন্দগঞ্জে বিএনপি-জামায়াত ডাকা অবরোধ প্রতিহত করতে বিক্ষোভ মিছিল

সময়: ০১:২১:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
গোবিন্দগঞ্জে বিএনপি-জামায়াত ডাকা অবরোধ প্রতিহত করতে বিক্ষোভ মিছিলগাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপি-জামায়াত ডাকা অবরোধ প্রতিহত করতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসুচী ও প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান সরকারের নেতৃত্বে সকাল থেকে পৌর শহরের ঢাকা-রংপুর মহাসড়কে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আজ রোববার (৫ নভেম্বর) বিকালে শহরের চতুরঙ্গ মোড়ে একটি প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান,উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ফরহাদ আলী। এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন,পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আযম সরকার, আব্দুল লতিফ মন্ডল, দপ্তর সম্পাদক হাজী মোঃ ফরিদুল ইসলাম, গোবিন্দগঞ্জ সরকারী কলেজের ছাত্রলীগের আহবায়ক শামীম প্রধান, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ফরহাদ আকন্দ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইকবাল লোহানী, হিরু তালুকদার, সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মানিক, পৌর আওয়ামী লীগ নেতা সানোয়ার হোসেন, হারুন অর রশিদ, মেহেদী হাসান, আবু বক্কর সিদ্দিক, ছাত্রনেতা শান্ত সহ আরো অন্যরা । বিএনপি জামায়াতের উদ্দেশ্যে আতাউর রহমান সরকার বলেন, রাস্তায় আসুন, দিনের বেলায় আসুন, চোরাগোপ্তা হামলা করে জনগণের সম্পদ নষ্ট করে আপনাদের কোনো লাভ নেই।তিনি বলেন, সংবিধান অনুযায়ী জানুয়ারি মাসে আমাদের নির্বাচন। আপনারা সংবিধানকে অবহেলা করছেন। আপনারা জানেন, আমাদের প্রত্যেকটি ঘরে শিশু আছে। এই পরীক্ষার সময় তাদের স্কুলে যেতে বাধা সৃষ্টি করছেন। পিতা-মাতা চিন্তিত থাকছে। স্কুলের শিশুর ভবিষ্যৎ ধ্বংস করে আপনারা কি জনগণের ভালোবাসা পাবেন। তিনি আরও বলেন, বিএনপির যদি কোনো দাবি-দাওয়া থাকে, তারা শান্তিপূর্ণভাবে তা উত্থাপন করতে পারত। কিন্তু, বিএনপি তা করেনি। আপনারা (বিএনপি) আগেও তা করেননি, এখনও করছেন না। আপনারা জনগণের সম্পদ ধ্বংস করছেন। আপনারা অবৈধ অবরোধ দিয়েছেন। কিন্তু, আপনারা এসে দেখেন, জনগণ অবরোধ মানেনি। যদি আপনারা আমাদের কোনো সম্পদ ধ্বংস করেন, যদি কোনো শিশুর ভবিষ্যৎ নষ্ট করেন, আপনাদের প্রতিরোধ করার জন্যে আমরা জনগণই যথেষ্ট।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.