৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিপ্রবি প্রেসক্লাবে সংবাদ প্রকাশের পর নারী হলের রাস্তা সংস্কার শুরু

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০২:৫২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩০
গোবিপ্রবি প্রেসক্লাবে সংবাদ প্রকাশের পর নারী হলের রাস্তা সংস্কার শুরু

গোবিপ্রবি প্রতিনিধি:গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) নারী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও শেখ রেহেনা হলের সড়ক অস্থায়ী সংস্কার কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা এ রাস্তাটি বৃষ্টির পানিতে ডুবে গিয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তির কারণ হয়ে উঠেছিল। এতে শিক্ষার্থীরা ছিলেন স্বাস্থ্য ঝুঁকির শঙ্কায়।

সম্প্রতি এ বিষয়ে গোবিপ্রবি প্রেসক্লাবে সংবাদ প্রকাশের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়। বর্তমানে সংস্কার কাজে শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন।

শিক্ষার্থীরা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে তাদের যাতায়াতের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে। তাদের প্রত্যাশা, শুধু অস্থায়ী সংস্কার নয়, স্থায়ী সমাধানের মাধ্যমে টেকসই সড়কব্যবস্থা গড়ে তুলবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের স্টেট দপ্তরের উদ্যোগে রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে।

এ বিষয়ে স্টেট দপ্তরের প্রধান নিজামুল বলেন, উপাচার্য স্যারের নির্দেশনায় আমরা অস্থায়ীভাবে রাস্তা সংস্কারের কাজটি শুরু করেছি। এতে রাস্তায় পানি জমবে না, শিক্ষার্থীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবে।

প্রধান প্রকৌশলী এস এম এসকান্দার আলী বলেন, শেখ রেহেনা হলের নির্মাণাধীন কাজ শেষ হলে সড়কটি স্থায়ী সমাধান করা হবে। আরজিএস এর মাধ্যমে ক্যাম্পাসের অন্যান্য সড়কের মত রাস্তা নির্মাণ করা হবে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

গোবিপ্রবি প্রেসক্লাবে সংবাদ প্রকাশের পর নারী হলের রাস্তা সংস্কার শুরু

সময়: ০২:৫২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
গোবিপ্রবি প্রেসক্লাবে সংবাদ প্রকাশের পর নারী হলের রাস্তা সংস্কার শুরুগোবিপ্রবি প্রতিনিধি:গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) নারী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও শেখ রেহেনা হলের সড়ক অস্থায়ী সংস্কার কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা এ রাস্তাটি বৃষ্টির পানিতে ডুবে গিয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তির কারণ হয়ে উঠেছিল। এতে শিক্ষার্থীরা ছিলেন স্বাস্থ্য ঝুঁকির শঙ্কায়। সম্প্রতি এ বিষয়ে গোবিপ্রবি প্রেসক্লাবে সংবাদ প্রকাশের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়। বর্তমানে সংস্কার কাজে শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন। শিক্ষার্থীরা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে তাদের যাতায়াতের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে। তাদের প্রত্যাশা, শুধু অস্থায়ী সংস্কার নয়, স্থায়ী সমাধানের মাধ্যমে টেকসই সড়কব্যবস্থা গড়ে তুলবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের স্টেট দপ্তরের উদ্যোগে রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে। এ বিষয়ে স্টেট দপ্তরের প্রধান নিজামুল বলেন, উপাচার্য স্যারের নির্দেশনায় আমরা অস্থায়ীভাবে রাস্তা সংস্কারের কাজটি শুরু করেছি। এতে রাস্তায় পানি জমবে না, শিক্ষার্থীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবে। প্রধান প্রকৌশলী এস এম এসকান্দার আলী বলেন, শেখ রেহেনা হলের নির্মাণাধীন কাজ শেষ হলে সড়কটি স্থায়ী সমাধান করা হবে। আরজিএস এর মাধ্যমে ক্যাম্পাসের অন্যান্য সড়কের মত রাস্তা নির্মাণ করা হবে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.