ঘরের তীরে ঝুলছিল এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ
- সময়: ০৯:৩৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / ৪৮

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাফিউল ইসলাম রিয়াদ (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী। শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কল্যাণী ইউনিয়নের বড় হাজরা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রিয়াদ ওই গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। তিনি রংপুরের আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।
রিয়াদের চাচা ও স্থানীয় ইউপি সদস্য নেছার উদ্দিন জানান, প্রায় ৪-৫ মাস আগে প্রেমের সম্পর্কের জেরে রিয়াদ বিয়ে করেন। তার স্ত্রীও একজন এইচএসসি পরীক্ষার্থী এবং বর্তমানে পরীক্ষার জন্য বাবার বাড়ি রংপুরের কাউনিয়ায় অবস্থান করছেন। শনিবার সকালে রিয়াদের মা রেহানা বেগম তাকে ঘুম থেকে ডাকতে গিয়ে দেখেন, সে গলায় ফাঁস দিয়ে মরে আছে।
তিনি আরও জানান, কি কারণে তার ভাতিজা আত্মহত্যা করেছেন তা কেউ জানেনা। তবে তারা ধারণা করছেন, ঘটনার আগের রাতে স্ত্রীর সাথে মোবাইলে কোন বিষয় নিয়ে রিয়াদের ক্যাঁচাল হয়েছিল। একারনেও হয়তো সে আত্মহত্যা করে থাকতে পারেন।
পীরগাছা থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম কালবেলাকে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















