চট্রগ্রাম মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন ২৯ নভেম্বর
- সময়: ০১:৫২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
- / ৩৫
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর দ্বি-বার্ষিক সম্মেলন বাস্তবায়ন কমিটির সভায় সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, আমরা আনন্দের সাথে চট্টগ্রাম নগরবাসী ও শ্রমিকজনতাকে জানাচ্ছি যে, আগামী ২৯ নভেম্বর-২০২৪, রোজ জুমাবার রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। সম্মেলনে ফেডারেশনের কেন্দ্রীয় ও মহানগরী উপদেষ্টাবৃন্দ এবং শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এই সম্মেলনকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরীতে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার আন্দোলন আরও বেশি বিস্তৃতি ও মজবুতি অর্জন করবে বলে আমরা আশাবাদী। দ্বি-বার্ষিক সম্মেলন সফল করতে নগরবাসী, প্রশাসন, সাংবাদিকবৃন্দ, সুধীজন ও শ্রমিকজনতাকে সার্বিক সহযোগিতার আহ্বান জানাই।
সম্মেলন বাস্তবায়ন কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক লস্কর মুহাম্মদ তসলিম। ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মকবুল আহমদ ভূঁইয়ার সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মহানগরী সহ-সভাপতি নাজির হোসেন ও আবু তালেব চৌধুরী এবং নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। দ্বি-বার্ষিক সম্মেলন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন নগর নেতৃবৃন্দ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














