চমক রেখে নারী বিশ্বকাপের দল ঘোষণা
- সময়: ০৯:৪৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
- / ৫১

আকাশ দাশ সৈকত
চমক রেখে নারী বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ৩০শে সেপ্টেম্বর থেকে ভারত এবং শ্রীলঙ্কায় পর্দা উঠছে নারী বিশ্বকাপের পরবর্তী আসরের। যার জন্য ইতিমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলপতি হিসেবে বিসিবির পছন্দের তালিকায় থাকা নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে বিসিবি দলে ডেকেছেন তরুণী উইকেটকিপার ব্যাটার রুবিয়া হায়দার ঝিলিককে এছাড়া অফস্পিনার নিশিতা আক্তার নিশি ও টপ অর্ডার সুমাইয়া আক্তারকে দলে ফিরিয়েছেন বিসিবি।
কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ২ অক্টোবর শুরু বাংলাদেশের বিশ্বকাপ অভিযান।
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রুবিয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মণি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














