৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জন নিহত 

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:৪৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / ৫৩
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জন নিহত 

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ২ জন নিহত হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছে।

 

রোববার (২০ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের সোনারমোড় এবং সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ধিনগর পাওয়েল মোড়ে এ দুর্ঘটনা ২টি ঘটে।

 

প্রথম ঘটনায়, সোনারমোড় এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইসমাইল হোসেন (৩৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। রামেকে নেওয়ার পথে গোদাগাড়ী এলাকায় তার মৃত্যু হয়। নিহত ইসমাইল সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের উজ্জলটোলা গ্রামের মো. আলফাজ উদ্দিনের ছেলে।

 

দ্বিতীয় দুর্ঘটনায়, বিকেল সাড়ে ৫ টার দিকে ধিনগর পাওয়েল মোড়ে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে সাবিকুন নাহার (২০) নামের এক তরুণী ঘটনাস্থলেই মারা যান। তিনি শহরের বেলেপুকুর মহল্লার সাইফুল ইসলামের মেয়ে।উক্ত ঘটনায় গাড়িচালক ফাহিম (২৬) গুরুতর আহত হন। তিনি ইসলামপুর মহল্লার জাফরের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকেও রামেকে স্থানান্তর করা হয়।

 

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। পৃথক দুটি দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জন নিহত 

সময়: ১০:৪৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জন নিহত মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ২ জন নিহত হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছে।   রোববার (২০ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের সোনারমোড় এবং সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ধিনগর পাওয়েল মোড়ে এ দুর্ঘটনা ২টি ঘটে।   প্রথম ঘটনায়, সোনারমোড় এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইসমাইল হোসেন (৩৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। রামেকে নেওয়ার পথে গোদাগাড়ী এলাকায় তার মৃত্যু হয়। নিহত ইসমাইল সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের উজ্জলটোলা গ্রামের মো. আলফাজ উদ্দিনের ছেলে।   দ্বিতীয় দুর্ঘটনায়, বিকেল সাড়ে ৫ টার দিকে ধিনগর পাওয়েল মোড়ে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে সাবিকুন নাহার (২০) নামের এক তরুণী ঘটনাস্থলেই মারা যান। তিনি শহরের বেলেপুকুর মহল্লার সাইফুল ইসলামের মেয়ে।উক্ত ঘটনায় গাড়িচালক ফাহিম (২৬) গুরুতর আহত হন। তিনি ইসলামপুর মহল্লার জাফরের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকেও রামেকে স্থানান্তর করা হয়।   সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। পৃথক দুটি দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.