৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চালু হওয়ার ৯ বছর পর বন্ধ হচ্ছে ভারতের ভিস্তারা এয়ারলাইনস।

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৩:০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • / ৫৭
চালু হওয়ার ৯ বছর পর বন্ধ হচ্ছে ভারতের ভিস্তারা এয়ারলাইনস।

আন্তর্জাতিক ডেস্ক

চালু হওয়ার ৯ বছর পর বন্ধ হচ্ছে ভারতের ভিস্তারা এয়ারলাইনস। আজ সোমবার রাতে শেষ ফ্লাইট পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। এরপর আর ভিস্তারার কোনো ফ্লাইট দেখা যাবে আকাশে। সিঙ্গাপুর এয়ারলাইনস ও টাটা সন্সের যৌথ উদ্যোগে ভিস্তারা এখন টাটার মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার সঙ্গে একীভূত হয়ে গেছে।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, মঙ্গলবার থেকে ভিস্তারার সব কার্যক্রম পরিচালনা করবে এয়ার ইন্ডিয়া। এর মধ্যে হেল্পডেস্ক ও টিকিটের অফিসও রয়েছে। গত কয়েক মাস ধরেই চলছে একীভূত হওয়ার কার্যক্রম। আজ সোমবার তা শেষ হবে।

 

এ নিয়ে এয়ার ইন্ডিয়ার কাছে জানতে চেয়েছিল বিবিসি। এক ইমেইলে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র বিবিসিকে জানান, ‘একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে খাবার, পরিষেবা সামগ্রী ও অন্যান্য কার্যক্রম আপগ্রেড করা হয়েছে। ভিস্তারা ও এয়ার ইন্ডিয়া উভয়ের বিভিন্ন পরিষেবা অন্তর্ভুক্ত করা হয়েছে।’

 

একীভূত করার ফলে ভিস্তারার পরিষেবার মান নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে টাটার পক্ষ থেকে বলা হয়েছে, ভিস্তারা ফ্লাইট পরিচালনায় যে সুবিধা বজায় রাখত, তাতে কোনো পরিবর্তন আনা হবে না।

 

ভালো খাবার, উন্নত পরিষেবা ও ভালো মানের কেবিন কোয়ালিটির জন্য গ্রাহকদের কাছে আশ্বস্ত এয়ারলাইনস হয়ে ওঠে ভিস্তারা। কিন্তু তারা এভাবে ব্যবসা গুটিয়ে নেওয়ার ফলে অনেকের কাছেই সমালোচনার শিকার হচ্ছে।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ২০১৫ সালের ৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে ভারতের ভিস্তারা এয়ারলাইনস। ‘ভিস্তারা’ নামটি নেওয়া হয়েছে মূলত ‘বিস্তার’ থেকে। এর মানে হচ্ছে ব্যাপ্তি বাড়ানো।

 

ভারতে ভালোই ব্যবসা করছিল ভিস্তারা। তবে ২০২২ সালের নভেম্বরে এয়ার ইন্ডিয়ার সঙ্গে একীভূত হওয়ার ঘোষণা আসে। এবার সেই একীভূত সম্পন্ন হলো।

 

তবে এভাবে একীভূত হলেও মান খারাপ হবে না বলেই মনে করছেন বিমান বিশেষজ্ঞ মার্ক মার্টিন। তিনি বিবিসিকে এ কথাই বলেন। এর পরিবর্তে মান আরও বাড়বে বলেই মন্তব্য তাঁর।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

চালু হওয়ার ৯ বছর পর বন্ধ হচ্ছে ভারতের ভিস্তারা এয়ারলাইনস।

সময়: ০৩:০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
চালু হওয়ার ৯ বছর পর বন্ধ হচ্ছে ভারতের ভিস্তারা এয়ারলাইনস।আন্তর্জাতিক ডেস্ক চালু হওয়ার ৯ বছর পর বন্ধ হচ্ছে ভারতের ভিস্তারা এয়ারলাইনস। আজ সোমবার রাতে শেষ ফ্লাইট পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। এরপর আর ভিস্তারার কোনো ফ্লাইট দেখা যাবে আকাশে। সিঙ্গাপুর এয়ারলাইনস ও টাটা সন্সের যৌথ উদ্যোগে ভিস্তারা এখন টাটার মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার সঙ্গে একীভূত হয়ে গেছে।   ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, মঙ্গলবার থেকে ভিস্তারার সব কার্যক্রম পরিচালনা করবে এয়ার ইন্ডিয়া। এর মধ্যে হেল্পডেস্ক ও টিকিটের অফিসও রয়েছে। গত কয়েক মাস ধরেই চলছে একীভূত হওয়ার কার্যক্রম। আজ সোমবার তা শেষ হবে।   এ নিয়ে এয়ার ইন্ডিয়ার কাছে জানতে চেয়েছিল বিবিসি। এক ইমেইলে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র বিবিসিকে জানান, ‘একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে খাবার, পরিষেবা সামগ্রী ও অন্যান্য কার্যক্রম আপগ্রেড করা হয়েছে। ভিস্তারা ও এয়ার ইন্ডিয়া উভয়ের বিভিন্ন পরিষেবা অন্তর্ভুক্ত করা হয়েছে।’   একীভূত করার ফলে ভিস্তারার পরিষেবার মান নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে টাটার পক্ষ থেকে বলা হয়েছে, ভিস্তারা ফ্লাইট পরিচালনায় যে সুবিধা বজায় রাখত, তাতে কোনো পরিবর্তন আনা হবে না।   ভালো খাবার, উন্নত পরিষেবা ও ভালো মানের কেবিন কোয়ালিটির জন্য গ্রাহকদের কাছে আশ্বস্ত এয়ারলাইনস হয়ে ওঠে ভিস্তারা। কিন্তু তারা এভাবে ব্যবসা গুটিয়ে নেওয়ার ফলে অনেকের কাছেই সমালোচনার শিকার হচ্ছে।   ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ২০১৫ সালের ৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে ভারতের ভিস্তারা এয়ারলাইনস। ‘ভিস্তারা’ নামটি নেওয়া হয়েছে মূলত ‘বিস্তার’ থেকে। এর মানে হচ্ছে ব্যাপ্তি বাড়ানো।   ভারতে ভালোই ব্যবসা করছিল ভিস্তারা। তবে ২০২২ সালের নভেম্বরে এয়ার ইন্ডিয়ার সঙ্গে একীভূত হওয়ার ঘোষণা আসে। এবার সেই একীভূত সম্পন্ন হলো।   তবে এভাবে একীভূত হলেও মান খারাপ হবে না বলেই মনে করছেন বিমান বিশেষজ্ঞ মার্ক মার্টিন। তিনি বিবিসিকে এ কথাই বলেন। এর পরিবর্তে মান আরও বাড়বে বলেই মন্তব্য তাঁর।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.