৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চিলমারীতে জাতীয় সমবায় দিবস পালিত

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০১:৪৭:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
  • / ৪০
চিলমারীতে জাতীয় সমবায় দিবস পালিত

রুবেল মিয়া,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ স্লোগানে মোংলায় ৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৪ নভেম্বর) সকালে কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

পরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

সাপ্তাহিক যুগের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এসএম নুরুল আমীন সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ রুকুনুজ্জামান শাহীন।

অন্যদের মধ্যে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, উপজেলা সমবায় অফিসার কে এম মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শ্রেষ্ঠ সংগঠন ও শ্রেষ্ঠ সমবায়ীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বক্তারা বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর মূলমন্ত্র সমবায়ভিত্তিক সমাজ গঠন। উন্নত দেশগুলো সমবায় পদ্ধতি অনুসরণ করে উন্নতি লাভ করেছে। অনেক কৃষক ও চাষিরা সমবায়ের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

চিলমারীতে জাতীয় সমবায় দিবস পালিত

সময়: ০১:৪৭:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
চিলমারীতে জাতীয় সমবায় দিবস পালিতরুবেল মিয়া,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ স্লোগানে মোংলায় ৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৪ নভেম্বর) সকালে কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। সাপ্তাহিক যুগের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এসএম নুরুল আমীন সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ রুকুনুজ্জামান শাহীন। অন্যদের মধ্যে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, উপজেলা সমবায় অফিসার কে এম মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শ্রেষ্ঠ সংগঠন ও শ্রেষ্ঠ সমবায়ীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বক্তারা বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর মূলমন্ত্র সমবায়ভিত্তিক সমাজ গঠন। উন্নত দেশগুলো সমবায় পদ্ধতি অনুসরণ করে উন্নতি লাভ করেছে। অনেক কৃষক ও চাষিরা সমবায়ের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.