চিলমারীতে ডোবায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
- সময়: ১০:৪৬:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ৪৪

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বাড়ির পাশে ডোবায় পড়ে ইয়াছিন মিয়া (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন ওই এলাকার হোসেন মিয়ার ছেলে।
রমনা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আশেক আঁকা জানান, দুপুরে ইয়াছিন বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে স্বজনদের অজান্তে সে বাড়ির পেছনের ডোবায় পড়ে যায়। দীর্ঘ সময় শিশুটিকে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ডোবায় ভাসমান অবস্থায় তাকে দেখতে পেয়ে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিলমারী থানার উপপরিদর্শক (এসআই) ইয়াছিন আলী জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














