৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চিলমারী উপজেলায় ইলেকট্রিক মেশিন দিয়ে মাছ শিকার, আটক ৬ 

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০১:৫১:১৪ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • / ৫৩
চিলমারী উপজেলায় ইলেকট্রিক মেশিন দিয়ে মাছ শিকার, আটক ৬ 

স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম

মোঃ শাহজাহান খন্দকার

 

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে কারেন্ট শক মেশিন দিয়ে মাছ ধরার সময় ৬ মাঝিকে আটক করেছে চিলমারী নৌবন্দর থানা পুলিশ। এ সময় ২টি কারেন্ট শক মেশিন জব্দ করা হয়।

 

আটকরা হলেন- চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ওয়ারী এলাকার শ্রী জগত চন্দ্র দাশের ছেলে শ্রী মিলন চন্দ্র দাশ (৪১) ও নয়ন চন্দ্র দাশ (৩২), একই ইউনিয়নের ফকিরেরভিটা এলাকার ফুল মিয়ার ছেলে মিলন মিয়া (৩৫) ওই ইউনিয়নের শিমুলতলি বাধ এলাকার ফুল মিয়ার ছেলে আবু বকর সিদ্দিক (২৪) ও ফকিরেরভিটা এলাকার আবুল হোসেনের ছেলে সাদ্দাম (৩০) সহ ফুলবাড়ী উপজেলার দক্ষিণ বড়ভিটা জেলে পাড়া এলাকার শ্রী রতন চন্দ্র বিশ্বাসের ছেলে শ্রী চন্দন কুমার বিশ্বাস (৩২)।

 

সোমবার (২ ডিসেম্বর) সকালে আটক মাঝিদের চিলমারী মডেল থানায় হস্তান্তর করেছে নৌবন্দর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী নৌবন্দর থানা পুলিশের পরিদর্শক ইমতিয়াজ কবির।

এর আগে রবিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে দশটার দিকে পুলিশ পরিদর্শক ইমতিয়াজ কবিরের নেতৃত্বে নৌবন্দর থানা পুলিশের একটি টিম উপজেলার বড়ভিটার চর এলাকায় ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে কারেন্ট শক মেশিন দিয়ে মাছ ধরার সময় ছয়জন মাঝিকে আটক করে। এসময় মাছ ধরার কাজে ব্যবহৃত দুইটি কারেন্ট শর্ট মেশিন জব্দ করা হয়।

নৌবন্দর থানা পুলিশের পরিদর্শক ইমতিয়াজ কবির বলেন, দুইটি কারেন্ট শক মেশিন সহ আটক ছয় মাঝিকে সোমবার সকালে চিলমারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, আটককৃত ছয মাঝির বিরুদ্ধে মৎস্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা সম্পন্ন হলে আসামিদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

চিলমারী উপজেলায় ইলেকট্রিক মেশিন দিয়ে মাছ শিকার, আটক ৬ 

সময়: ০১:৫১:১৪ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
চিলমারী উপজেলায় ইলেকট্রিক মেশিন দিয়ে মাছ শিকার, আটক ৬ স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম মোঃ শাহজাহান খন্দকার   কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে কারেন্ট শক মেশিন দিয়ে মাছ ধরার সময় ৬ মাঝিকে আটক করেছে চিলমারী নৌবন্দর থানা পুলিশ। এ সময় ২টি কারেন্ট শক মেশিন জব্দ করা হয়।   আটকরা হলেন- চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ওয়ারী এলাকার শ্রী জগত চন্দ্র দাশের ছেলে শ্রী মিলন চন্দ্র দাশ (৪১) ও নয়ন চন্দ্র দাশ (৩২), একই ইউনিয়নের ফকিরেরভিটা এলাকার ফুল মিয়ার ছেলে মিলন মিয়া (৩৫) ওই ইউনিয়নের শিমুলতলি বাধ এলাকার ফুল মিয়ার ছেলে আবু বকর সিদ্দিক (২৪) ও ফকিরেরভিটা এলাকার আবুল হোসেনের ছেলে সাদ্দাম (৩০) সহ ফুলবাড়ী উপজেলার দক্ষিণ বড়ভিটা জেলে পাড়া এলাকার শ্রী রতন চন্দ্র বিশ্বাসের ছেলে শ্রী চন্দন কুমার বিশ্বাস (৩২)।   সোমবার (২ ডিসেম্বর) সকালে আটক মাঝিদের চিলমারী মডেল থানায় হস্তান্তর করেছে নৌবন্দর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী নৌবন্দর থানা পুলিশের পরিদর্শক ইমতিয়াজ কবির। এর আগে রবিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে দশটার দিকে পুলিশ পরিদর্শক ইমতিয়াজ কবিরের নেতৃত্বে নৌবন্দর থানা পুলিশের একটি টিম উপজেলার বড়ভিটার চর এলাকায় ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে কারেন্ট শক মেশিন দিয়ে মাছ ধরার সময় ছয়জন মাঝিকে আটক করে। এসময় মাছ ধরার কাজে ব্যবহৃত দুইটি কারেন্ট শর্ট মেশিন জব্দ করা হয়। নৌবন্দর থানা পুলিশের পরিদর্শক ইমতিয়াজ কবির বলেন, দুইটি কারেন্ট শক মেশিন সহ আটক ছয় মাঝিকে সোমবার সকালে চিলমারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, আটককৃত ছয মাঝির বিরুদ্ধে মৎস্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা সম্পন্ন হলে আসামিদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.