নোটিশ :
চুনারুঘাটে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নিন্দা
জনসংযোগ ডেস্ক
- সময়: ০৪:০৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
- / ৪২

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ পৌর শহরের ‘ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ’র শিক্ষক-শিক্ষার্থীদের উপর গত ১৪ ডিসেম্বর হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গ্রীণল্যান্ড পার্কে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নেতৃবৃন্দ। ওই ন্যাক্কারজন ও বর্বর ঘটনার পর দেশ-বিদেশের বিশ্বনাথবাসীসহ বিভিন্ন জেলা-উপজেলার সচেতন মহল নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রেখেছেন।
এক বিজ্ঞপ্তিতে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে সভাপতি মতছির খান, সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন ও ট্রেজারার আজম খান বলেন, জঘন্য এঘটনার সাথে জড়িতদের দ্রæত গ্রেপ্তার করে দৃষ্ঠান্তমূলক শাস্তি দিতে হবে। এজন্য আইন শৃংঙ্খলা বাহিনীসহ সরকারের সুদৃষ্টি কামনা করেছেন নেতৃবৃন্দ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.
জনপ্রিয় ট্যাগ :














