৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ছয়তলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু 

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৩:৩৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
  • / ৪৩
ছয়তলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু 

রিয়াজুল হক সাগর,রংপুর

রংপুর মহানগরীতে একটি নির্মাণাধীন ভবনের ছয়তলা থেকে পড়ে আনারুল ইসলাম (২৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ মে) সকালে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের করণজাই রোড নিউ সেনপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত শ্রমিক হলেন নগরীর নজিরেরহাট চন্দনপাট এলাকার বাসিন্দা। নির্মাণাধীন ওই ভবনে ১৫ জন শ্রমিক কাজ করছিলেন। বালুর বস্তা উঠা নামা করতে গিয়ে অসাবধানতাবশত এ দুর্ঘটনাটি ঘটেছে। পরে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে ১০৩ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে মারা যান তিনি।

নিহতের সহকর্মী শ্রমিক রুবেল, মোস্তাফিজ ও নাসির জানান, আমরা ওই ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করছি। অন্যদিকের মতো আজকেও কাজ করছিলাম। হঠাৎ একটা বিকট শব্দ শুনতে পেয়ে নীচে নেমে দেখি আনারুল পড়ে আছে। বালুর বস্তা উঠা নামা করতে গিয়ে এ ঘটনা ঘটে। পরে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা।এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবার রহমান মঞ্জু। এসে ঘটনা স্থল পরিদর্শন করেন। দুর্ঘটনার সময় ঘটনাস্থলে ভবন মালিকদের কেউই উপস্থিত ছিলেন বলে জানা গেছে। ভবনটি স্থানীয় কয়েকজনের যৌথ উদ্যোগে নির্মাণ করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা শাহ্ আলম বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি তবে এখন পর্যন্ত আমাদের কাছে এই বিষয়ে লিখিত কোন অভিযোগ করেনি। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।তবে অভিযোগ পেলে এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেবো।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ছয়তলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু 

সময়: ০৩:৩৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
ছয়তলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু রিয়াজুল হক সাগর,রংপুর রংপুর মহানগরীতে একটি নির্মাণাধীন ভবনের ছয়তলা থেকে পড়ে আনারুল ইসলাম (২৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ মে) সকালে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের করণজাই রোড নিউ সেনপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত শ্রমিক হলেন নগরীর নজিরেরহাট চন্দনপাট এলাকার বাসিন্দা। নির্মাণাধীন ওই ভবনে ১৫ জন শ্রমিক কাজ করছিলেন। বালুর বস্তা উঠা নামা করতে গিয়ে অসাবধানতাবশত এ দুর্ঘটনাটি ঘটেছে। পরে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে ১০৩ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে মারা যান তিনি। নিহতের সহকর্মী শ্রমিক রুবেল, মোস্তাফিজ ও নাসির জানান, আমরা ওই ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করছি। অন্যদিকের মতো আজকেও কাজ করছিলাম। হঠাৎ একটা বিকট শব্দ শুনতে পেয়ে নীচে নেমে দেখি আনারুল পড়ে আছে। বালুর বস্তা উঠা নামা করতে গিয়ে এ ঘটনা ঘটে। পরে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা।এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবার রহমান মঞ্জু। এসে ঘটনা স্থল পরিদর্শন করেন। দুর্ঘটনার সময় ঘটনাস্থলে ভবন মালিকদের কেউই উপস্থিত ছিলেন বলে জানা গেছে। ভবনটি স্থানীয় কয়েকজনের যৌথ উদ্যোগে নির্মাণ করা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা শাহ্ আলম বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি তবে এখন পর্যন্ত আমাদের কাছে এই বিষয়ে লিখিত কোন অভিযোগ করেনি। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।তবে অভিযোগ পেলে এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেবো।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.