ছাত্রলীগের সাবেক নেতাকর্মীর আয়োজনে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এতিমখানায় দোয়া মাহফিল
- সময়: ০৩:২৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৪

মোঃ রয়িসুল সরকার রোমন,স্টাফ রিপোর্টার:
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এর নির্দেশে দারুল উলুম কওমী মাদরাসা ও এতিমখানা এবং লিল্লাহ্ বোর্ডিং এ শুক্রবার জুম্মার নামাজ শেষে কোরআন খতম খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতিম খানায় প্রায় ১৫০ জন ছাত্র উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, দারুল উলুম কওমী মাদরাসা ও এতিমখানার সুপারিন্টেড। এসময় দারুল উলুম কওমী মাদরাসা এবং এতিমখানা ও লিল্লাহ্ বোর্ডিং এর সকল শিক্ষক উপস্থিত ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাতে সঠিক ভাবে দেশ পরিচালনা করতে পারে ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ মুরাদ, ছাত্রলীগের সাবেক নেতা গোলাম জাকির, সাবেক ছাত্রলীগ নেতা মোরশেদ মোনজের চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা রাসেল এবং আদিতমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম নাইমুল আলম ও সমাজ সেবক জুয়েল সহ প্রমুখ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














