৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রশিবিরের দাবির মুখে পলাশবাড়ী কলেজ মোড়ের মাছের আড়ৎ অবশেষে স্থানান্তর

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৪:৩৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / ৬০
ছাত্রশিবিরের দাবির মুখে পলাশবাড়ী কলেজ মোড়ের মাছের আড়ৎ অবশেষে স্থানান্তর

পলাশবাড়ী (গাইবান্ধা): বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পলাশবাড়ী সরকারি কলেজ শাখার আন্দোলনের জেরে অবশেষে কলেজ মোড় থেকে মাছের আড়ৎটি স্থানান্তর করা হয়েছে। দীর্ঘদিন ধরে কলেজ গেটের পাশে স্থাপিত এই আড়ৎটি এখন প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি কবরস্থানের পাশের নির্ধারিত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

জানা যায়, কলেজ গেটসংলগ্ন এলাকায় মাছের আড়ৎটির অবস্থানের কারণে কলেজে আগত শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চলাচলে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। মাছের বর্জ্য ও দুর্গন্ধে এলাকার পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছিল, যা একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশের জন্য অনুপযোগী ছিল।

এই পরিস্থিতিতে ইসলামী ছাত্রশিবির, পলাশবাড়ী সরকারি কলেজ শাখা শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখা এবং জনস্বার্থ রক্ষার দাবিতে আন্দোলনে নামে। তারা মানববন্ধনসহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দ্রুত আড়ৎটি সরানোর দাবি জানিয়ে আসছিলেন।

দাবিটি বাস্তবায়িত হওয়ায় পলাশবাড়ী সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন। তারা পলাশবাড়ী পৌর প্রশাসক এবং পলাশবাড়ী হাট ইজারাদারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এই স্থানান্তরের ফলে এলাকার পরিবেশ উন্নত হবে এবং শিক্ষার্থীদের নির্বিঘ্নে কলেজে যাতায়াত নিশ্চিত হবে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ছাত্রশিবিরের দাবির মুখে পলাশবাড়ী কলেজ মোড়ের মাছের আড়ৎ অবশেষে স্থানান্তর

সময়: ০৪:৩৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫