৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জবির মসজিদে তিন বছর পর ইতিকাফ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৪:৪৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / ৪৩
জবির মসজিদে তিন বছর পর ইতিকাফ

জবি প্রতিনিধিঃ

পবিত্র রমজান মাসের শেষ ১০ দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় জামে মসজিদে ইতেকাফে বসেছেন ছাত্রশিবিরের দুই নেতা। তারা হলেন শাখা শিবিরের অফিস সম্পাদক মোহাম্মদ জাহেদ ও বিজ্ঞান অনুষদের সভাপতি মুস্তাফিজুর রহমান।

ইতিকাফের গুরুত্ব সম্পর্কে বিজ্ঞান অনুষদের সভাপতি মুস্তাফিজুর রহমান বলেন:“সর্বশেষ তিনটি রমজানে ক্যাম্পাসের মসজিদে ইতেকাফ অনুষ্ঠিত হয়নি। ইসলামে এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা সুন্নতে মুয়াক্কাদাহর অন্তর্ভুক্ত। কোনো মহল্লা বা এলাকায় একজন ব্যক্তি ইতেকাফে বসলে তা সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। এই বিষয়টি বিবেচনায় রেখে এবং শাখা শিবিরের নির্দেশনায় আমরা ইতেকাফে বসেছি। আমাদের লক্ষ্য হলো ক্যাম্পাসে সুন্নতের প্রচলন ঘটানো, যা শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা বৃদ্ধিতে সহায়তা করবে।”

অফিস সম্পাদক মোহাম্মদ জাহেদ বলেন: “আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাই ক্যাম্পাস মসজিদে ইতেকাফে বসা আমাদের অধিকার। বিগত সময়ে নানা প্রতিকূলতার কারণে আমরা এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছি।”

শিবিরের সেক্রেটারি মো. রিয়াজুল ইসলাম বলেন: “এই বছর কাটাবন ও জবির ক্যাম্পাস মসজিদে আমাদের দুইজন করে মোট চারজন ভাই ইতেকাফে বসেছেন। প্রতি বছরই আমাদের শাখার পক্ষ থেকে ইতেকাফের আয়োজন করা হয়। তবে পূর্বে গ্রেফতার হওয়ার আশঙ্কায় বিষয়টি প্রকাশ করা হতো না।”

উল্লেখ্য, ২০২২ সালে বিশ্ববিদ্যালয়টির তৎকালীন ছাত্রশিবির সভাপতি সাজ্জাদ হোসাইনকে কাটাবন মসজিদ থেকে ইতেকাফ চলাকালে পুলিশ গ্রেফতার করেছিল।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

জবির মসজিদে তিন বছর পর ইতিকাফ

সময়: ০৪:৪৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
জবির মসজিদে তিন বছর পর ইতিকাফজবি প্রতিনিধিঃ পবিত্র রমজান মাসের শেষ ১০ দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় জামে মসজিদে ইতেকাফে বসেছেন ছাত্রশিবিরের দুই নেতা। তারা হলেন শাখা শিবিরের অফিস সম্পাদক মোহাম্মদ জাহেদ ও বিজ্ঞান অনুষদের সভাপতি মুস্তাফিজুর রহমান। ইতিকাফের গুরুত্ব সম্পর্কে বিজ্ঞান অনুষদের সভাপতি মুস্তাফিজুর রহমান বলেন:“সর্বশেষ তিনটি রমজানে ক্যাম্পাসের মসজিদে ইতেকাফ অনুষ্ঠিত হয়নি। ইসলামে এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা সুন্নতে মুয়াক্কাদাহর অন্তর্ভুক্ত। কোনো মহল্লা বা এলাকায় একজন ব্যক্তি ইতেকাফে বসলে তা সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। এই বিষয়টি বিবেচনায় রেখে এবং শাখা শিবিরের নির্দেশনায় আমরা ইতেকাফে বসেছি। আমাদের লক্ষ্য হলো ক্যাম্পাসে সুন্নতের প্রচলন ঘটানো, যা শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা বৃদ্ধিতে সহায়তা করবে।” অফিস সম্পাদক মোহাম্মদ জাহেদ বলেন: “আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাই ক্যাম্পাস মসজিদে ইতেকাফে বসা আমাদের অধিকার। বিগত সময়ে নানা প্রতিকূলতার কারণে আমরা এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছি।” শিবিরের সেক্রেটারি মো. রিয়াজুল ইসলাম বলেন: “এই বছর কাটাবন ও জবির ক্যাম্পাস মসজিদে আমাদের দুইজন করে মোট চারজন ভাই ইতেকাফে বসেছেন। প্রতি বছরই আমাদের শাখার পক্ষ থেকে ইতেকাফের আয়োজন করা হয়। তবে পূর্বে গ্রেফতার হওয়ার আশঙ্কায় বিষয়টি প্রকাশ করা হতো না।” উল্লেখ্য, ২০২২ সালে বিশ্ববিদ্যালয়টির তৎকালীন ছাত্রশিবির সভাপতি সাজ্জাদ হোসাইনকে কাটাবন মসজিদ থেকে ইতেকাফ চলাকালে পুলিশ গ্রেফতার করেছিল।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.