৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জবিস্থ কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে মিলন-রাহাত

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৩:২৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • / ১৫৭
জবিস্থ কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে মিলন-রাহাত

জবি প্রতিনিধি

 

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে আজ ইফতার মাহফিল ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুড়িগ্রাম জেলার ছাত্রছাত্রী, সংগঠনের উপদেষ্টাগণ ও অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

ইফতার পর এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মিলন আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাসনিমুল হাসান রাহাত। এছাড়াও অন্যান্য পদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুড়িগ্রাম জেলার ছাত্রছাত্রীরা নির্বাচিত হন।

 

 

নতুন কমিটির সভাপতি মো. মিলন আহমেদ তার বক্তব্যে বলেন, “আমরা ছাত্রকল্যাণ পরিষদের মাধ্যমে কুড়িগ্রাম জেলার ছাত্রছাত্রীদের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে কাজ করব। আমাদের লক্ষ্য হবে একটি সুন্দর ও উন্নত সমাজ গঠনে ভূমিকা রাখা।”

 

 

সাধারণ সম্পাদক তাসনিমুল হাসান রাহাত সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন,. “আগামীতে আমরা কুড়িগ্রামের শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গবেষণা ও সাংস্কৃতিতে উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপন করবো। আমাদের সংগঠনের মাধ্যমে শুধু কুড়িগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শিক্ষায় নেতৃত্বে উন্নতই নয় কুড়িগ্রাম জেলার অসহায় মানুষের কল্যাণ ও উন্নতিতে কাজ করবো। বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ধারণ করে, ভ্রাতৃত্ব ও কল্যাণে একসাথে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে আরও বেশি কর্মসূচি বাস্তবায়ন করব এবং জেলার ছাত্রছাত্রীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাব।”

 

 

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টাগণ উপস্থিত থেকে নতুন কমিটিকে দিকনির্দেশনা প্রদান করেন। তারা নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং তাদের সাফল্য কামনা করেন।

 

 

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদ দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম জেলার ছাত্রছাত্রীদের কল্যাণে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সংগঠনটি শিক্ষা উপকরণ বিতরণসহ স্বাস্থ্য সচেতনতা কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক কাজে সক্রিয় ভূমিকা রাখছে।

 

 

নতুন কমিটির ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটি আগামী দিনে আরও গতিশীল ও কার্যকরী ভূমিকা রাখবে বলে সকলের প্রত্যাশা।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

জবিস্থ কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে মিলন-রাহাত

সময়: ০৩:২৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
জবিস্থ কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে মিলন-রাহাতজবি প্রতিনিধি     জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে আজ ইফতার মাহফিল ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুড়িগ্রাম জেলার ছাত্রছাত্রী, সংগঠনের উপদেষ্টাগণ ও অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।     ইফতার পর এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মিলন আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাসনিমুল হাসান রাহাত। এছাড়াও অন্যান্য পদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুড়িগ্রাম জেলার ছাত্রছাত্রীরা নির্বাচিত হন।     নতুন কমিটির সভাপতি মো. মিলন আহমেদ তার বক্তব্যে বলেন, “আমরা ছাত্রকল্যাণ পরিষদের মাধ্যমে কুড়িগ্রাম জেলার ছাত্রছাত্রীদের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে কাজ করব। আমাদের লক্ষ্য হবে একটি সুন্দর ও উন্নত সমাজ গঠনে ভূমিকা রাখা।”     সাধারণ সম্পাদক তাসনিমুল হাসান রাহাত সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন,. “আগামীতে আমরা কুড়িগ্রামের শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গবেষণা ও সাংস্কৃতিতে উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপন করবো। আমাদের সংগঠনের মাধ্যমে শুধু কুড়িগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শিক্ষায় নেতৃত্বে উন্নতই নয় কুড়িগ্রাম জেলার অসহায় মানুষের কল্যাণ ও উন্নতিতে কাজ করবো। বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ধারণ করে, ভ্রাতৃত্ব ও কল্যাণে একসাথে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে আরও বেশি কর্মসূচি বাস্তবায়ন করব এবং জেলার ছাত্রছাত্রীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাব।”     অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টাগণ উপস্থিত থেকে নতুন কমিটিকে দিকনির্দেশনা প্রদান করেন। তারা নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং তাদের সাফল্য কামনা করেন।     উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদ দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম জেলার ছাত্রছাত্রীদের কল্যাণে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সংগঠনটি শিক্ষা উপকরণ বিতরণসহ স্বাস্থ্য সচেতনতা কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক কাজে সক্রিয় ভূমিকা রাখছে।     নতুন কমিটির ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটি আগামী দিনে আরও গতিশীল ও কার্যকরী ভূমিকা রাখবে বলে সকলের প্রত্যাশা।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.