৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জবি শিবিরের নতুন সভাপতি রিয়াজুল ইসলাম সেক্রেটারি আব্দুল আলীম

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১১:২২:০১ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / ১৪৫
জবি শিবিরের নতুন সভাপতি রিয়াজুল ইসলাম সেক্রেটারি আব্দুল আলীম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫ সেশনের বাকি সময়ের জন্য (ষান্মাসিক) সভাপতি নির্বাচন এবং সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনয়ন সম্পন্ন হয়েছে।

আজ (৭ জুলাই, সোমবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত জরুরী সদস্য সমাবেশে এই সেটআপ সম্পন্ন হয়। কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মো. রিয়াজুল ইসলামকে শাখা সভাপতি হিসেবে ঘোষণা ও সাংবিধানিক শপথ পাঠ করান কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

পরবর্তীতে সদস্যদের পরামর্শের ভিত্তিতে আব্দুল আলীম আরিফকে শাখা সেক্রেটারি ও মোহাম্মদ জাহেদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনয়ন দেন নবনির্বাচিত সভাপতি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মুহিব্বুল্লাহ মুহিব।

এছাড়াও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি দাইয়্যান সালেহীন, হাফেজ সাজ্জাদ হোসেন, মিকদাদ হোসেন, ইকবাল শিকদার এবং সদ্য সাবেক সভাপতি আসাদুল ইসলাম।

পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশ সমাপ্ত হয়।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

জবি শিবিরের নতুন সভাপতি রিয়াজুল ইসলাম সেক্রেটারি আব্দুল আলীম

সময়: ১১:২২:০১ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫