৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জবিতে জয় বাংলা স্লোগান লিখতে গিয়ে আটক ছাত্রলীগ কর্মী

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০১:৫৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৫৫
জবিতে জয় বাংলা স্লোগান লিখতে গিয়ে আটক ছাত্রলীগ কর্মী

জবি প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা’ লেখার সময় এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আটককৃত ব্যক্তি নিজের নাম রেজওয়ানুল কবির চয়ন (৩১) বলে স্বীকার করেছেন। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সি ইউনিট (বাণিজ্য অনুষদ) এর দ্বিতীয় সেশনের ভর্তি পরীক্ষা চলাকালীন এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে তাকে আটক করা হয়। 

আটক হওয়ার পর ছাত্রলীগ কর্মী রেজওয়ানুল কবির চয়ন বলেন, “আমি শুধু জয় বাংলা লিখেছি। জগন্নাথের দেয়াল ছাড়া আর কোথাও লিখি নি। আমাকে কেউ এটা লিখতে বলে নি, আমি নিজেই লিখেছি।” 

ঘটনার সময় উপস্থিত শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান খান বলেন, “আজ সি ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটের ডান পাশে জয় বাংলা লেখার সময় আমরা একজনকে আটক করেছি। আটকের পর আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহায়তায় তাকে পুলিশের কাছে সোপর্দ করি। আওয়ামী লীগের প্রোগ্রাম চলমান থাকায় তারা তাদের কর্মসূচির অংশ হিসেবে এসব কাজ করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।” 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “এক ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে জয় বাংলা লেখার সময় শিক্ষার্থীরা তাকে আটক করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।”

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

জবিতে জয় বাংলা স্লোগান লিখতে গিয়ে আটক ছাত্রলীগ কর্মী

সময়: ০১:৫৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫