৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জাককানইবিতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৭:২৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / ৩২
জাককানইবিতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন

জাককানইবি প্রতিনিধি:জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি গ্রহণ করেছে।

মঙ্গলবার,(৪ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের সামনের লেকে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

মাছ অবমুক্তকরন কর্মসূচি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান,  বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) প্রফেসর ড. রাজু আহমেদ বিভাগীয় ও দপ্তর প্রধানগণসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, প্রথম পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের তিনটি লেকে ৩০ কেজি তেলাপিয়া প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের সামনের লেক, নবনির্মিতব্য দশ তলা বিশিষ্ট ছাত্রী হল সংলগ্ন লেক এবং নতুন কলা ভবন সংলগ্ন লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরবর্তীতে আরও বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিশ্ববিদ্যালয়ের এই লেকগুলোতে ছাড়ার পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের।

লেকের সৌন্দর্য্য বৃদ্ধি ও আমিষের চাহিদা পূরণে কিছুটা হলেও ভূমিকা রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন লেকগুলোতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি হাতে নিয়েছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

জাককানইবিতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন

সময়: ০৭:২৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
জাককানইবিতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধনজাককানইবি প্রতিনিধি:জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি গ্রহণ করেছে। মঙ্গলবার,(৪ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের সামনের লেকে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। মাছ অবমুক্তকরন কর্মসূচি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান,  বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) প্রফেসর ড. রাজু আহমেদ বিভাগীয় ও দপ্তর প্রধানগণসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। উল্লেখ্য, প্রথম পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের তিনটি লেকে ৩০ কেজি তেলাপিয়া প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের সামনের লেক, নবনির্মিতব্য দশ তলা বিশিষ্ট ছাত্রী হল সংলগ্ন লেক এবং নতুন কলা ভবন সংলগ্ন লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরবর্তীতে আরও বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিশ্ববিদ্যালয়ের এই লেকগুলোতে ছাড়ার পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। লেকের সৌন্দর্য্য বৃদ্ধি ও আমিষের চাহিদা পূরণে কিছুটা হলেও ভূমিকা রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন লেকগুলোতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি হাতে নিয়েছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.